- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে কয়েক ঘণ্টা জেলা এলজিইডি কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কাজ না করে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা। জেলা এলজিইডি কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডি’র তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না। মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পুলিশ সপ্তাহের উদ্বোধনী পর্ব শেষে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে পুলিশ কর্মকর্তাদের নিয়ে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা নিজেদের নানা সমস্যা-সম্ভবনার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেওয়া যাবে না। ঘুষ, দুর্নীতি থেকে নিজেদের দূরে…
বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীদের। এছাড়া আসামি করা হয়েছে চিত্রনায়িকা অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমকেও। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিরা বৈষম্যবিরোধী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে, যার ফলে অনেক সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি আহ্বান জানান, নির্বাচনে পরাজিত পক্ষ যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান খালাস পেয়েছেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে। এরপর ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, এ মামলায় খালাস…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট। প্রথম এই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। এরপর উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। প্রথম দিনে মোট…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রোগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা,…
মাগুরা প্রতিনিধি : আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাটির দ্বিতীয় দিনের মতো বাদীসহ আরো ৩জনের সাক্ষ্য নিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এ নিয়ে এখন পর্যন্ত ৬ জনের সাক্ষী নেওয়া হলো। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ১১ টায় মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তি সাক্ষির জন্য আগামীকাল মঙ্গলবার ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, আগামীকাল মঙ্গলবার মামলার চার্জশীটের ১০ জনের সাক্ষী গ্রহণ করা হবে। আলোচিত এই মামলাটির…
জিয়ারত জুয়েল: “আসুন তামাকমুক্ত দেশ গড়ি” স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত সোমবার (২৮ এপ্রিল) বিকালে পৌরসভা কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম। উপজেলা নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন, যুব কর্মকর্তা মোঃ হযরত আলী, স্যানিটারী ইন্সপেক্টর মাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক (নাটাব) ইউসুফ আলী…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে গত সপ্তাহে গৃহবধূ খাইরুন নাহার হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেছেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, হত্যার ঘটনার সাতদিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। তারা বলেন, ঘটনার রাতেই গৃহবধূ খাইরুন নাহারের স্বামী তাজমুল হকসহ আরো ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু আজও কোনো আসামী গ্রেফতার হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশি তৎপরতার অভাবের ইঙ্গিত দেয়। খাইরুন নাহারের…