Author: admin

স্পোর্টস ডেস্ক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে যেন নেমেছিল ইউরোপীয় রোমাঞ্চের ঝড়! গোল, নাটক, অফসাইড বিতর্ক—সব কিছুই মিললো এক ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলান খেলল ৩-৩ গোলে এক অভূতপূর্ব ড্র। ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন ছিল সিনেমার মতো রুদ্ধশ্বাস! ম্যাচ শুরু হতে না হতেই বাজিমাত করলেন মার্কাস থুরাম। মাত্র ১ মিনিটের মধ্যেই ডেনজেল ডামফ্রিজের ক্রসে দুর্দান্ত ব্যাকহিল করে গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে দিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির পাসে আবারও জ্বলে উঠলেন ডামফ্রিজ, শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করলেন ২-০! তবে সেই মুহূর্তে হাল ছাড়েনি বার্সা। গোল খেলেও যে দলটি গোল দিতে জানে। ২৩ মিনিটে লামিন…

Read More

নড়াইল প্রতিনিধি :নড়াইলের কালিয়া উপজেলায় ১৩টি মামলার আসামি সবুজ মোল্যা (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি বুধবার (৩০ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ মোল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি রামদা, ১০টি বল্লম, একটি…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪.৩০ ঘটিকায় নীলফামারীর ডিমলা উপজেলা ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের সমর্থক গোষ্ঠীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুটিবাড়ি-ডিমলা মোড়ের স্মৃতি অম্লান চত্বরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ডিমলা উপজেলাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত…

Read More

এ এ এইচ সিয়াম,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। বদলির তালিকায় রয়েছেন রাধেশ্যাম, যিনি বর্তমান দপ্তর শাখায় কর্মরত আছেন এবং তাকে বলদি করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। উপরেজিস্টার রেবেকা সুলতানাকে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে বদলি করা হয়েছে।উপ-রেজিস্ট্রার,আবদুল্লাহ্ আল মামুনকে প্রকৌশল দপ্তর থেকে পরিবহন প্রশাসকের কার্যালয় (সংযুক্ত), পরিবহনের সকল প্রাক্কলনের কাজ করবেন। ফয়সাল রাব্বী তানিম, সোহেল রানা,মাহমুদুল আহসান,আনোয়ার পারভেজ,মোহাম্মদ কাউসারকে যথাক্রমে ইতিহাস বিভাগ,রেজিস্ট্রার…

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় উপজেলায় ভূয়া এফিডেভিট তৈরি করে নবম শ্রেণির ছাত্রীকে বিয়েসহ ফেসবুক ও টিকটকে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা করাএ হয়েছে। মামলায় আসামি করা হয়েছে খাজেদ আলী নামের এক ব্যক্তিকে। অভিযুক্ত খাজেদ আলী মান্দা সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের বাসিন্দা। মারুফা আক্তার নামে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আদালতের নির্দেশে নওগাঁ পিবিআই মামলাটি তদন্ত করছেন। মামলার বাদি মনোয়ারা বিবি বলেন, ‘আমার মেয়ে মেরিনা আক্তার মুস্তারী স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। টিউশনি পড়তে যাওয়ার পথে গতবছরের ১০ অক্টোবর আসামি খাজেদ আলী তাকে রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে যায়। পরে ভয়ভীতি দেখিলে একটি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’ মহান মে দিবস উপলক্ষ্যে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পাঁচ বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর ওপর একটি ব্রিজের নির্মাণকাজ । প্রায় ছয় মাস আগে কাজটি ফেলে রেখে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার অন্তত ২০টি গ্রামের মানুষ। নদীটির দুইপাড়ে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নৌকায় করে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে। জানা গেছে, বাসাইল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ব্রিজটি প্রায় ১০ বছর আগে পানির ¯স্রোতে ভেঙে যায়। এরপর ২০২০ সালে ২৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৮৮ টাকা ব্যয়ে সেখানে নতুন করে ২৫৬ মিটার গার্ডার ব্রিজের অনুমোদন হয়। কাজটি পায়…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটার বোনারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে শফিকুল ইসলামের ইলেকট্রনিক্স, উজ্জ্বল মিয়ার টাইলস ও কম্পিউটার সামগ্রীর দোকানসহ একটি ফলের দোকান, ও মনোহারি দোকান। দোকানগুলোর মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন তহবিল থেকে ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মাদ নাজমুল হুদার বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি প্রকাশ্যে এলে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে মসজিদের অবকাঠামো বাবদ প্রাপ্ত অর্থ রেজুলেশন জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে নাজমুল হুদা তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। বিষয়টি জানতে পেরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী আহসান হাবীব শাহীন এবং সদস্যবৃন্দ তাজুল ইসলাম মিলন, রমজান আলী ও আলমগীর হোসেন নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে সাবেক শিক্ষার্থী ও গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম ইয়ামিনুল হাসান আলিফকে উত্তেজিত শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। ঘটনার পর তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আলিফ বর্তমানে প্রেসক্লাবের কোনো পদে নেই এবং তিনি কোনো জাতীয় পত্রিকার সঙ্গেও যুক্ত নন। তথাপি তিনি প্রেসক্লাবের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে তা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে কুৎসামূলক পোস্ট দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে…

Read More