Author: admin

ইবি সংবাদদাতা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের নিয়ে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসবের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি। উৎসবে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের নিয়ে হাঁড়ি ভাঙা…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীর তালাইমারী বাদুড়তলা এলাকায় এক নারীর ঘরে পুলিশের এক কনস্টেবলকে পাওয়া যাওয়ায় স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কনস্টেবল ও নারীকে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে। আটক হওয়া পুলিশ সদস্যের নাম টি এম নাসির উদ্দিন। তিনি রাজশাহী রেঞ্জের বেইজড ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত। ঘটনার পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা হেফাজতে ছিলেন। যদিও তাকে আটক দেখানো হয়নি এবং কোনো মামলাও হয়নি, তবে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। নাসির উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। অন্যদিকে, যে নারীর ঘরে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সম্প্রতি বিশ্বব্যাপী অর্থবাজারে সোনার দামে ‘ঝাঁকুনি’ লেগেছিল। তবে দুই সপ্তাহের ব্যবধানে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে মূল্যবান ধাতুটি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা এবং ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের ওপর চাপ সৃষ্টি করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (১ মে) প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স সোনা এখন ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলার। যা ১৫ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। একই সময়ে মার্কিন সোনার ফিউচারও ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলার হয়েছে। এদিকে ডলার ইনডেক্স শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়ায় ডলার-মূলক সোনা আন্তর্জাতিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত দেড় দশকে পরাধীনতার শেকলে বন্দি করে রাখা হয়েছিল। সেই ফ্যাসিবাদের পতন হলেও জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য মানুষ নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে দাবি পৌঁছে দিতে পারছে না। তারেক রহমান বলেন, বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ না, কিন্তু জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নয়। কেউ যখন একক ব্যক্তিকে অপরিহার্য মনে করে তখনই…

Read More

বরিশাল প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন। কোনোভাবে যদি ফ্যাসিবাদের উত্থান ঘটে তাহলে কেউ কিন্তু বাঁচতে পারবেন না। সুতরাং ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একত্রে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে বরিশাল নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, আমাদের দেশে ১২ কোটি ভোটার। তার মধ্যে শ্রমিক হচ্ছে ৭ কোটি ৩৫ লাখ। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। বৃহস্পতিবার (১লা মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে শিকারে যায় জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়।…

Read More

এ এ এইচ সিয়াম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত এ উৎসব চলবে ৪ মে (রবিবার) থেকে ১২ মে (সোমবার) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে দুটি করে নাটক, মোট ১৮টি প্রযোজনা। বিভাগের সংশ্লিষ্টরা মনে করেন,শিক্ষার্থীরা এই উৎসবকে কেন্দ্র করে থিয়েটারচর্চা, সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতার এক বিস্তৃত প্ল্যাটফর্ম পাবে। এই আয়োজন শিক্ষার্থীদের নাট্যদৃষ্টি, পারফরম্যান্স ও নির্দেশনা দক্ষতার এক অনন্য প্রকাশমাধ্যম হয়ে উঠবে। উদ্ধোধনী দিনে অর্থাৎ ৪ মে মঞ্চস্থ হবে, ইতি বিনোদিনী…

Read More

সিরাজগঞ্জ প্রতিনিধি কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানাধীন চরিয়া কান্দি পাড়া নিজ গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন চরিয়া কান্দি পাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। এ ঘটনায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ধর্ষনের শিকার ঔ নারী দীর্ঘ ৫ বছর যাবৎ তাদের বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। বাবা ও ছেলের ধর্ষনে মেয়েটি ২ মাসের গর্ভবতী হয়। এ ঘটনায় ধর্ষীতার মা রোজিনা খাতুন পৃথক দুটি ধর্ষনের অভিযোগ দায়ের করলে, ধর্ষীতার অভিযোগের ভিত্তিতে তাদের বাবা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বলেও জানান তিনি। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও উচ্চপদস্থ আমলাদের এক ছাদের নিচে এনে বিশেষ নজরদারিতে রাখতে প্রস্তুত হচ্ছে একটি বিশেষ কারাগার। আগামী মাসেই এটি চালু হচ্ছে, যেখানে আগামী দুই বছরের জন্য থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা এবং সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা, যারা জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হয়েছেন। কারা মহাপরিদর্শক ব্রি. জে. সৈয়দ মোঃ মোতাহের হোসেন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী সরকারের প্রায় ৩০০ জন সাবেক মন্ত্রী, এমপি এবং দলীয় অন্যান্য নেতাকর্মী বর্তমানে দেশের ৬৮টি কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্তদের জন্যই…

Read More