Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন, গালিও দিচ্ছেন। কাউকে কিছু বলা হচ্ছে না। অনেকে আবার বলছেন, আমরা স্বৈরাচারের দোসরদের প্রতি সফট হচ্ছি। কিন্তু আমরাতো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। তিনি বলেন, আমরা কোনো কলম ভেঙে দেইনি, কোনো প্রেসে তালা দেইনি। কোনো গণমাধ্যম যদি তার কর্মীকে চাকরিচ্যুত করে, আপনারা সেই গণমাধ্যম অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করুন। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বলেছেন, আপনারা লিখুন, মন খুলে লিখুন। শুক্রবার (২ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালাংকা এলাকায় মসজিদের নাম করে ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মাটি খেকোদের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে মসজিদ নির্মাণ করার কথা বলে তারা এই ওয়ার্কফ ফসলি জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করছে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়,কালিহাতী উপজেলার সালেংকা এলাকায় জাগির মামুদ মন্ডল নামে ওয়ার্কফ এসেস্টের ৯৩৭ শতাংশ জমি এলাকার মানুষের উন্নয়নের জন্য রাখা হয়। যার সরকারি ই সি নাম্বার ১০৫৮০।এই ফসলি জমি থেকে প্রাপ্ত আয় থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে বলে উল্লেখ থাকে।জাগির মন্ডল মারা যাবার পর এখনো কোন…

Read More

পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলার থেকে ২ মে শুক্রবার সন্ধার আগ মুহুর্তে, দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রিমন ইসলাম (১৭) এসএসসি পরীক্ষার্থী বলে জানা যায়। অপরজন সাজেদুল (২৪)। জানা যায়, সাজেদুল সম্পর্কে রিমন ইসলামের মামা। সাজেদুলের বাড়ি বগুড়া শেরপুর। রিমনের বাড়ি গাটিয়ার ভিটা এলাকাতেই। বেড়াতে আসার পর সীমান্তের কাছে রিমন ও সাজেদুল ছবি তোলার এক পর্যায়ে বিএসএফ অতর্কিতভাবে ধরে নিয়ে যায়। জানা যায়, দু’জনকে আপাতত ভারতীয় কাবুরি ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবি থেকে এখনো কোনো ব্যবস্থা বা আলোচনার কোনো পরিস্থিতি দেখা যায় নি।

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ মে ২০২৫) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ২১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৭৭ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ। পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জিএসটি ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর…

Read More

গোবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় ৯৫ শতাংশ। আজ শুক্রবার (০২ মে ২০২৫) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৯৫০ জন আবেদনকারীর মধ্যে অংশ নেয় ২৮০২ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলো ১৪৮ জন। পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান পৃথকভাবে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে, তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে, একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ-ভ্যুত্থানের মাধ্যমে। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, একটি গণঅভ্যুত্থান দেশে হয়েছে, সেখানে এ দেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর আওয়ামী লীগ এ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (১ মে) রাতে এ হামলা চালানো হয়। শুক্রবার (২ মে) সকালে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেইসঙ্গে সিরিয়ায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষার অঙ্গীকারও করেছেন তিনি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরাইলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থি। তারা গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসেন। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য বিষয়টি একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে। কেননা, তিনি দ্বিধাবিভক্ত দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক চার মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার দুই পুত্র বধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ তারিখ (সোমবার) সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সঙ্গে উনার দুই বউ’মা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।’ গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে…

Read More

(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিরল হনুমানের। খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করা এই হনুমানকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রাণীটি দেখে চারপাশে ভিড় করেন শত শত উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কেউ খাবার দিচ্ছেন। তবে এই ভিড় এবং উত্তেজনায় আতঙ্কিত হয়ে পড়ে প্রাণীটি। ঘটনাটি ঘটেছে নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী শুটিবাড়ী এলাকায়। স্থানীয়রা জানান, সকালে একটি বড় আকারের হনুমানকে গ্রামের পাশের একটি মাঠে ঘুরতে দেখা যায়। প্রথমে বিষয়টি দেখে সবাই অবাক হলেও কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও। এতে গ্রামের মানুষ ছাড়াও পাশের এলাকা থেকেও লোকজন আসতে শুরু করে।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ…

Read More