Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক। শুক্রবার (২ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র। ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট সমূহের মধ্যে কোনো প্লট অবৈধ দখলকৃত থাকলে তা উদ্ধারের নির্দেশ দিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (০২ মে) সকাল ৮ টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু রাজউকের আওতাধীন উত্তরা আবাসিক এলাকা পরিদর্শন করেন। তার আজকের এই সরেজমিন পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ বলে জানান। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান সেক্টর ৩, ১০, ১২ সহ উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এসময় উক্ত এলাকায় রাজউকের প্লট সমূহের বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও উত্তরা আবাসিক…

Read More

খুবি প্রতিনিধি : মারুফ আহম্মেদ আজ সকাল ১০ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার লেকচারার থিয়েটারে টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি ফাউন্ডেশন ও টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক এর উদ্যোগে সমতায় তারুণ্য: ইন্টারেক্টিভ সেশন –2 অনুষ্ঠিত হয়। এই সেশনের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার বৈষম্য দূরীকরণে নারী-পুরুষের করণীয়। নারীরা কোন কোন বিষয়ে পুরুষ কর্তৃক বৈষম্যের শিকার হয়ে থাকে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মাঝে টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জেন্ডার বৈষম্য সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন করা ও তার উত্তর দেওয়া হয়।জেন্ডার বৈষম্য দূরীকরণে নারীদের কোন কোন ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। টুওয়ার্ডস সাস্টেনিবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্কের ফাউন্ডার এন্ড…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ভুট্টা ক্ষেতে গাঁজার চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার ফুলহরি গ্রামে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৪টি গাঁজার গাছ জব্দ করা হয়। ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলহরি গ্রামে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম ভুট্টা ক্ষেতটিতে তল্লাশি চালায় এবং একে একে ১৪টি গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় গাঁজার চাষে জড়িত দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মৌজে আলী হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (৩২), এবং সবুজ মোল্লার ছেলে মো.…

Read More

টেকনাফ ( কক্সবাজার)। টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। ১ লা মে বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক ইজিবাইকটিকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে ইয়াবা পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ইজিবাইক তল্লাশি করে কালো পলিথিনে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫০,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও ইজিবাইকের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি…

Read More

বিশেষ প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি’র) অপসারণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রীকোল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এলাকাবাসী। বৃহস্পতিবার (০১ মে) দুপুরে খামারপাড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, সাবেক উপজেলা বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান খাঁজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন, জেলা যুবদলের সদস্য মিলন মন্ডল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুকুল, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলিম খাঁন, যুব নেতা টিপু সুলতান , উপজেলা শ্রমিক দল মোঃ মাহাবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভাংগা উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার। অদ্য ০১/ ০৫/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় ফরিদপুরের ভাঙ্গায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভাংগা উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন ভাঙ্গা উপজেলার বিএনপির সভাপতি ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মুন্সি হাবিবুর…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি ৩১ জুলাই নির্বাচনের দিন উল্লেখ করে দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার,…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের এক দল ভয়াবহ হামলা ও লুটপাট চালিয়েছে। তারা পুলিশ পরিচয়ে মোঃ হারুন অর রশিদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে মুখোশধারী সন্ত্রাসীরা ঢুকে পরিবারের আট সদস্যকে বেঁধে মারধর করে এবং ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, সন্ত্রাসীরা তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১ মে) ভোর রাতে কাঁঠালিয়া সদর ইউনিয়নের আনইলবুনিয়া গ্রামের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ হারুন অর রশিদের পরিবার জানায়, আনইলবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাত ৪টায় মুখোশপরে রামদা ও দেশীয়…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপত্তিত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাম মামুনুর রশীদ, সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য মনির হোসেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই মে দিবসের গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার…

Read More