- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। মোট ৪৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (০২ মে) রাত ২টা ৫৯ মিনিট নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু…
খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান শুক্রবার সন্ধ্যায় পুরাতন প্রশাসনিক ভবনের পাশে শারীরিকভাবে আঘাত করেন ওই শিক্ষককে। ঘটনার পরপরই তা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলায় আহত হন শিক্ষক হাসান মাহমুদ সাকি। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক।…
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’ বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার (২ মে) রিপোর্টার্স উইদাউট বর্ডারর্সের (আরএসএফ) ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। তিনি আরও বলেন, দেশের…
টেকনাফ, ( কক্সবাজার) । মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জওয়ানরা। টেকনাফ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদুরে সাগর পথে অবৈধভাবে মিয়ানমারে পাচার কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ ১০ জন পাচারকারী কে আটক করে তারা। ১ লা মে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কে সন্দেহ জনক ঘুরা ফেরা করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা বোটের গতিবিধি লক্ষ করে অভিযান চালায়। এদিকে বঙ্গোপসাগরে সরকারী ভাবে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বে আইনি এরই সূত্র ধরে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন…
বাহরাইন বাংলাদেশী ইলেকট্রিক্যাল সুপার টিমের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে জনসচেতনতা মূলক লিফলেট ও পানি বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন। সারাদিন পানি ও লিফলেট বিতরণ শেষে সন্ধায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শুরু করেন। সভায় উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মাহফুজুর রহমা, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আইনুল হক সরকার, বিজনেস ফোরামের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বিজনেস ফোরামের সেক্রেটারি জনাব জসিম উদ্দিন, বিজনেস ফোরামের দপ্তর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান কিশোরমেলা সংগঠনের ডিরেক্টর জনাব জয়নাল আবেদীন, ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হোসাইন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ…
আন্তর্জাতিক ডেস্ক কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ভূরাজনৈতিক পরিবেশ, পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ আলোচনা হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীরা ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সংকল্প করেন। সেই সঙ্গে পেহেলগাম ইস্যুতে ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে ‘যেকোনো মূল্যে পাকিস্তানের…
ছবি সংগ্রহীত ধর্ম ডেস্ক ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ শনিবার, ০৩ মে ২০২৫ ইংরেজি, ২০ বৈশাখ ১৪৩২ বাংলা, ০৪ জিলকদ ১৪৪৬ হিজরি। আজকের নামাজের সময়সূচি জোহর – ১১:৫৮ মিনিট। আসর – ৪:৩২ মিনিট। মাগরিব – ৬:৩১ মিনিট। এশা – ৭:৪৯ মিনিট। ফজর (আগামীকাল রোববার) – ৪:০২ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবারও বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ… সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে। রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গাজীপুরে মব সৃষ্টি করে আহলে সুন্নাহ ওয়াল জামাআত এর কর্মী মাওলানা রইস উদ্দিন এর উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তর দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া দরবার শরীফের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নেছবতে শাহ এনায়েতপুরী রঃ এর জাকেরবৃন্দ। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন,মাওলানা বুলবুল ইসলাম,মো.ঈসমাইল হোসেন,নজরুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বলাৎকারের অভিযোগে যেভাবে মাওলানা রহিস উদ্দিনের উপর হামলা করেছে তা এই নতুন বাংলাদেশে সম্ভব কিনা জানিনা।আমরারিস উদ্দিনের উপর হামলা কারীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে দাবী জানাচ্ছি সরকারকে। আমরা এই হত্যার বিচার নাহলে কঠিন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট (সনদ) ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে ২ মে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ…