Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। গত শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার পৌর শহরের ঘাটাইল বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,জাসা গ্রুপের ব্যবস্থাপনা…

Read More

বদলগাছী সংবাদদাতা (নওগাঁ) নওগাঁর বদলগাছীতে মামির সাথে এক ভাগিনার দীর্ঘ দিনের পরকিয়ার প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে। গভীর রাতে মামির ঘরে ভাগিনা কে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে এই এলাহী কান্ডটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মিঠাপুর ইউপির ফারুক হোসেন পটু গত দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। ফারুক বিদেশে যাওয়ার পর থেকে তার বাড়িতে বিভিন্ন সময় যাতায়াত করতেন তার এক ভাগিনা। মামার অনুপস্থিতির এই সুযোগ কে কাজে লাগিয়ে উপজেলার মিঠাপুর ইউপির উজালপুর এলাকার আমেরিকা পাড়ার সাত্তারের ছেলে সুমন (১৮)-সৌদি প্রবাসীর স্ত্রীর…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বর্ষ বরণ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উজিরপুর মহিলা কলেজ মিলনায়তনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন বাচ্চু ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ভুইয়া, সাবেক অধ্যাপক বিশিষ্ট কবি,সাহিত্যিক ও নাট্যকার আব্দুল হাকিম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাবেক অতিরিক্ত সচিব মহাদেব বসু, অমৃত লাল কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম লিমা, সাবেক অধ্যাপক বেগম ফয়জুন নাহার…

Read More

নিহত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪৫) টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মিজানুর রহমান (৪৫) নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে । শুক্রবার(২ মে) রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাজারে এ ঘটনা ঘটে। মিজানুর ধোপাখালী ইউনিয়নের সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং পেশায় একজন পাইকারি সবজি ব্যবসায়ী। নিহত মিজানুরের চাচা মহির উদ্দিন ও স্থানীয়রা জানান, ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর একটি দোকানের সামনে বসে ছিলেন । সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছের একটি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির সমর্থনের কারণে ড. মুহাম্মদ ইউনূস টিকে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (০৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ। দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে লড়াই করেছি। লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে। দুদু…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের অন্যতম ব্যস্ততম যোগাযোগ মাধ্যম কালনা-নড়াইল-যশোর মহাসড়ক বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মহাসড়কের দুই পাশে গাছ ব্যবসায়ীদের গাছের লক সংরক্ষণ এবং অবৈধ দোকানপাট গড়ে ওঠার কারণে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে দিন দিন এখানে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ব্যবসায়ীরা সড়কের একাংশ দখল করে গাছের লক রেখেছেন। পাশাপাশি সড়কের দুইধারে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় পথচারী এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এমনিতেই সরু এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত দশটি জেলার যানবাহন চলাচল করে, যার ফলে যানজট ও দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির অভাবে এমন পরিস্থিতির…

Read More

বাকৃবি প্রতিনিধি: ‘সুস্থ দেহে সুন্দর মন’ – এই প্রবাদটি সকলেরই জানা। আর তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে জিমনেসিয়ামের চালু করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম জিমনেসিয়াম। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় জিমনেশিয়ামটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ। জানা যায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাজ হাসান আত্মহত্যা করেছেন। শনিবার (৩ মে) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলার নিজ গ্রামের বাড়িতে তিনি আত্মহত্যা করেন। মৃত্যুর আগে রাহাজ একটি হৃদয়বিদারক চিঠি লিখে যান, যেখানে তিনি নিজের মানসিক যন্ত্রণা এবং অপরাধবোধের কথা উল্লেখ করেন। চিঠিতে তিনি লেখেন: “কিছু কিছু সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায়, ততই মঙ্গল। আমার বেঁচে থাকাটা এখন এই পৃথিবীর সবার জন্যই অমঙ্গল। তাই যত দ্রুত মারা যায়, ততই ভালো। তাহলে আজকেই নয় কেন?” “আমার মৃত্যুর জন্য আমি ই একমাত্র দায়ী। দিতির জন্য কষ্ট হচ্ছে খুব। Sorry ree।”…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের আবহাওয়া ও অবস্থার দিকে তাকিয়ে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন তিনি। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে…

Read More