Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। এর দায় সরকারকে দেব নাকি আর কাকে দেব জানি না—এমন মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রোববার ( ৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। সভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। মতিউর রহমান চৌধুরী বলেন, ‘গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। আমাদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তরে বিভক্তি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখন সুদূর পরাহত। রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন : আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, এই সংকটের আমরা এখনো একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানিয়েছেন, এখনো সাংবাদিকরা গালাগালের শিকার হচ্ছেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়। রোববার (০৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে ‘সাহসী নতুন বাংলাদেশ : গণমাধ্যমের স্বাধীনতার রোডম্যাপ সংস্কার’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কামাল আহমেদ বলেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তা সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জরুরি। সাংবাদিক ও সংবাদমাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে, যা তাদের আপস করতে বাধ্য করছে। সংবাদমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের যে প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন, সংবাদমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের যে প্রস্তাব কমিশন…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীল তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি বিশ…

Read More

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ‘নিরাপদ সড়ক চাই’- এ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০টি জেলার ছোট-বড় যানবাহন কালনা-নড়াইল-যশোর-বেনাপোল সড়ক ব্যবহার করছে। কিন্তু সড়কটি নামমাত্র মহাসড়ক থাকলেও বাস্তবে তা অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ। দ্রুতগামী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং মানুষ প্রাণ হারাচ্ছেন। বক্তারা আরও জানান, বিগত সরকারের আমলে এই সড়কটি ছয় লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন কুরবানির ঈদে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন কুরবানির ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী। রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কুরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রোববার (০৪ মে) রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে এ কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মানবিক করিডর নিয়ে সরকার কোনো ধরনের চুক্তি করেনি। তিনি বলেন, বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও জানান তিনি। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও-লাহিড়ী-নেকমরদ রুটে বাস চালুর দাবী উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে সামাজিক আন্দোলন।সবার দাবী ঠাকুরগাঁও-নেকমরদ লাহিড়ী রুটে পুনরায় বাস সার্ভিস চালু করা হোক। তারা প্রধান সড়ক থেকে দ্রুতগামী বাহন যা স্থানীয় ভাষায় পাগলু,নসিমন ও ভটভটি নামে নামে পরিচিত -সেসব নিষিদ্ধের দাবী জানান এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এই রুটে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটছে। এক পরিসংখ্যানে জানা যায়, বিগত অক্টোবর-২৪ থেকে এপ্রিল-২৫ পর্যন্ত ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী রুটে মোট ১১ টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এতে ০৭ জন নিহত, ৩৬ জনের পঙ্গুত্ব বরণ ও ৫৯ জন গুরুতর…

Read More

বিনোদন ডেস্ক দেশের জনপ্রিয় মডেল – অভিনেত্রী ফারিয়া শাহরিন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘অন্তরা’ চরিত্র দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এই তারকা অনেক বছর ধরেই কাজ করছেন নাটক ও বিজ্ঞাপন জগতে। উপস্থাপনাও করেছেন তিনি। তবে সর্বাধিক আলোচনায় আসেন এই ধারাবাহিকের মাধ্যমেই। জানা গেছে, খুব শীঘ্রি শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর শুটিং। আর তাতে আবারও দেখা যাবে ফারিয়াকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং মিডিয়ার বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, মিডিয়ায় নারী শিল্পীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেন এই তারকা। এই প্রসঙ্গে ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা…

Read More

স্পোর্টস ডেস্ক আইপিএলের মাঝেই আরও এক টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি নিচ্ছে ভারত। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে মুম্বাই টি-টোয়েন্টি লিগের নিলাম। যেখানে ‘আইকন’ খেলোয়াড়ের হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, আজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে, সরফরাজ খান। নিলামের আগেই বিভিন্ন দলের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। কয়েক বছর বন্ধ থাকার পর এবার আবারো হচ্ছে মুম্বাই টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার প্রতিটি দল এক জন করে ‘আইকন’ খেলোয়াড়কে চুক্তি করানোর সুযোগ পেয়েছে নিলামের আগে। ‘আইকন’ খেলোয়াড়দের জন্য ২০ লাখ রুপি নির্দিষ্ট করে দিয়েছেন আয়োজকরা। সূর্যকুমারের সঙ্গে চুক্তি করেছে নাইট মুম্বাই নর্থ ইস্ট। শ্রেয়াস চুক্তিবদ্ধ হয়েছেন সোবো মুম্বাই ফ্যালকনের সঙ্গে।…

Read More