- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’। জুবাইদা রহমানের বাবা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। ধানমন্ডির ৫নং সড়কে মাহবুব আলী খানের বাসাটিই ‘মাহবুব ভবন’ নামে পরিচিত। এখানে এখন তার সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবার বসবাস করেন। সৈয়দা ইকবাল মান্দ বানু গত কয়েকদিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাসায় উঠবেন বলে বাসার নিরাপত্তা ও সাজ সজ্জা করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান সাময়িক বহিষ্কৃত হওয়ার পর এবার নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। ৪ মে দুপুরে দেওয়া ওই পোস্টে প্রশাসনের প্রতি দায় চাপিয়ে এবং পরোক্ষভাবে হুমকির সুরে বক্তব্য রাখেন তিনি। নোমান লেখেন, “প্রশাসন থেকে আমাকে যখনই ডাকবে আমি হাজির হবো কিন্তু আমার বাড়িতে পুলিশ পাঠানো বা পরিবারকে হয়রানি করলে ক্যাম্পাসে খারাপ কিছু হওয়ার আশঙ্কা থাকবে! এবং এর দায়ভার একান্তই খু’বির অথর্ব প্রশাসনের থাকবে। মাইন্ড ইট ভেরি কেয়ারফুললি।” তিনি আরও লেখেন,…
টেকনাফ ( কক্সবাজার) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)র অভিযানে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ ব্যক্তিকে আটক করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মে রাতে সাবরাং বিওপি’র দায়িত্বাধীন এলাকায় একটি সুসমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়ন করা হয়। পরে, মধ্যরাতে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফ নদির মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রুত অভিযান পরিচালনার জন্য নিয়োজিত করা হয়। বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী স্থানে অবস্থানরত বিজিবি’র টহলদল অধিনায়কের নির্দেশনা মোতাবেক মায়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মায়ানমার অংশের…
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে অসহায়, বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘১০০০ দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৭ম দফায় ৪৪টি ছাগল প্রদানের মাধ্যমে মোট ৫শ’ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঠিকানার সদস্য মল্লিকা পারভিন। ২০১৭ সালে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোরশেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উপজেলার কাটাখালি সেতুর দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দইল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের সহধর্মিণী। স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদা বেগম বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামী রফিকুল ইসলামের সাথে গোবিন্দগঞ্জ শহরে আসার পথে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি সেতুর দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর তাদের অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মোরশেদা বেগম অটোভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক ব্র্যান্ড ওয়ালটন এর সিজন ২২’র মিলিনিয়ার অফারের ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন টাঙ্গাইলের দুইজন। রোববার দুপুরে বিজয়ীদের মাঝে ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের ব্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। বিজয়ীরা হলেন ওয়ালটন প্লাজা ১ এর ক্রেতা রুবেল খান। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের রামদেবপুর গ্রামের মৃত.আবু বকর খানের ছেলে। রুবেল খান সম্প্রতি সাড়ে তেতাল্লিশ হাজার টাকায় একটি ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচারটি পান। পেশায় তিনি একজন ফাস্টফুড শপের কর্মচারী। একই উপজেলার গালা ইউনিয়নের ভায়েটা গ্রামের মৃত.রুস্তম আলীর ছেলে সোহেল রানা ৪৪ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কিনে এক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিকে স্নাতক মর্যাদার দাবির চলমান আন্দোলনে মধুপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একাত্নতা প্রকাশ করে মধুপুর প্রেসক্লাব সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পরিচালনা করেছে। রোববার দুপুরে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে মধুপুর প্রেসক্লাবের সামনে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। প্রেসক্লাবের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়নো শিক্ষার্থীদের হাতে দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড ছিল। এসময় প্রতিবাদী স্লোগানে আশপাশ আলোড়িত হয়। উক্ত মানববন্ধনে ডিপ্লোমা শিক্ষার্থীদের দুর্দশা ও তাদের সাথে অবিরত ঘটে যাওয়া বৈষম্যের কথা স্মরণ করিয়ে বক্তব্য দেন অত্র কলেজের ২ য় বর্ষের শিক্ষার্থী খন্দকার বদিউজ্জামান বুলবুল।…
গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্থাপন। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ। রোববার বিকেলে এ উপলক্ষে নদী তীরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্ত মঞ্চের কাজ উদ্বোধন করা হলো। জেলা প্রশাসন সুত্র জানায়, গাইবান্ধার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে তাদের অনুষ্ঠানগুলো সহজেই আয়োজন করতে পারে সেজন্যই এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম জানান, জেলা প্রশাসন এই মঞ্চটি নির্মাণের…
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে এস আর উচ্চ বিদ্যালয়ের ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে । আগরপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা তাঁর নিজস্ব জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সোহেল রানার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্ব চলে আসছে ভাতিজা শামীম গংদের সাথে। আগরপুর মৌজায় দাগ নং ৫৫৮ ও খতিয়ান নং ২০১ এ মোট জমির পরিমাণ ১০৭ ডেসিমাল। সোহেল রানা তার আপন বোন, মা এবং বিভিন্ন ওয়ারিশদের নিকট হতে ২৭ ডেসিমাল জমি ক্রয় করেন এবং পৈতৃক সূত্রে আরো কিছু জমি তিনি সেখানে পান। সেখান থেকে তার বড়ভাই আব্দুর রাজ্জাক গ্রামের মাতব্বর ও স্থানীয় ইউপি সদস্য বাবু…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার (৪ মে) রাত ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। লোকেশন দিচ্ছি।’ বাসন থানার ওসি মো. শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসনাতের ওপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ উল্লেখ্য, এর আগেও হাসনাত আবদুল্লাহকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।…