- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
স্পোর্টস ডেস্ক আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন প্রোটিয়া এই পেসার। এর প্রায় এক মাস পর নীরবতা ভাঙেন রাবাদা নিজেই। তখন রাবাদা জানিয়েছিলেন, নিষিদ্ধ মাদক গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি। তিন মাসের সেই নিষেধাজ্ঞা কমিয়ে নিয়ে আসা হয় এক মাসে। এক মাস পেরিয়ে যাওয়ায় আবারো সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই পেসার। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা রাবাদা। গত জানুয়ারিতে এসএ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে সকাল ১০টায় দেশে প্রত্যাবর্তন করবেন। এই উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানীর সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যানচলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। এর আগে সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৬ মে সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর…
বগুড়া প্রতিনিধি বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৪ মে) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী। মামলায় হিরো আলম ছাড়াও তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিমকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মামলাটি পুলিশের পিবিআই, বগুড়া কার্যালয়ের পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সোমবার (৫ মে) রাতে দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা,…
বিশেষ প্রতিনিধি: বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের কে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম – ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম – ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা। সোমবার (৫ মে) সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে সকাল সাড়ে নটা হইতে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দুই…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ মে) সকাল ১১ টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন, সিডিসির সভাপতি ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসির সহ-সভাপতি ফনিন্দ্র পাল, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতিমোঃ রফিকুল ইসলাম খান ভুলু,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনামনি খানম,গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া,এশিয়া টিভির জেলা প্রতিনিধি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর খান মো. সাঈদ হোসেন জসিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে সদর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার জসিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ছিলেন। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর…
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে মঙ্গলবার (৫ মে) ভোরে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ (৫০) একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবেল শেখের…
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীন।কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের প্রকারভেদ, ব্যবহার পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ । উদ্যোক্তারা জানান, লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ছিল।…
ঝালকাঠি প্রতিনিধি: এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে কর্মসূচি পালন করেছে পাশা নার্সিং কলেজ, ঝালকাঠির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে কোনো আয়োজন না করে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিকাল প্র্যাকটিস বর্জনের মাধ্যমে তারা ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠান সামনে (ঝালকাঠি কলেজ মোড়ে) অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাব্বি হাওলাদার বলেন, “তিন বছর ধরে কঠোর অধ্যয়ন ও ক্লিনিকাল প্রশিক্ষণ নেওয়ার পরেও আমাদের ডিপ্লোমাকে শুধুমাত্র এইচএসসি সমমান হিসেবে গণ্য করা…