- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া। সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে খালেদা জিয়া লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। পরে তারেক রহমান মাকে বিদায় জানান। এর আগে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয়…
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত নিদ্রা সমুদ্র সৈকত, যা স্থানীয়ভাবে ‘নিদ্রারচড়’ নামেও পরিচিত, বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতটি একদিকে সাগর, অন্যদিকে নদী এবং মাঝখানে কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ পরিবেশের সমন্বয়ে গঠিত। এখানে জোয়ার-ভাটার খেলা, সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আউয়াল বলেন,নিদ্রা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম। এখানে পর্যটন অবকাঠামো উন্নত করা গেলে এটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। স্থানীয় পর্যটন উদ্যোক্তা আরিফ রহমান বলেন,নিদ্রা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। অন্তত, যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এ অপবাদ নিয়ে মরতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহি নিয়তে, সঠিকভাবে আইনকানুন মেনে করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।’ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম…
ভোরের বাংলা নিউজ মধ্যরাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল হোসেন। এর আগে গত ২ মে এ বিষয়ে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী বিশিষ্ট শিক্ষাবিদ ড.আব্দুল ওয়াদুদ। পরে গতকাল রোববার অভিযোগ পত্রটি গ্রহণ করে পুলিশ। অভিযোগে আব্দুল ওয়াদুদ বলেন, গত ২৯ এপ্রিল মধ্যরাতে কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একদল…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফাইনাল খেলায় যুগ্ন সচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ খেলায় কাঁঠালিয়া একাদশ বনাম খুলনা একাদশ প্রতিদ্ব›দ্বীতা করে। প্রথমে টস জিতে কাঁঠালিয়া একাদশ ১৫ ওভারে ২০৬ রান করে পক্ষান্তরে খুলনা একাদশ ১৫ ওভার শেষে ২০৬ রান করলে ম্যাচ ড্র হয়। আলোক স্বল্পতার কারণে সুপার ওভার অনুষ্ঠিত না হওয়ায় টুনার্মেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে বিজয়ী ঘোষনা করেন। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল…
নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৪ মে) দুপুর ২ টা ৩০মিনিটের দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার একটি ৭ তলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহত যুবক নওগাঁ সদর উপজেলার শহিদুল মোর এলাকার স্থায়ী বাসিন্দা মুছির উদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন( ৩৫) নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। স্থানীয় জানান দুপুরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলায় দেবরকে বিয়ের দাবিতে ১ সন্তানের জননী (২০) এক বছর ধরে চলছে অবৈধ সম্পর্ক। শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা ভাল্লুকগাছি ইউনিয়নে দুর্লভপুর গ্রামে পশ্চিম পাড়ায় দেবর আমিনের (১৯) বাড়িতে অবস্থান নিয়েছেন,প্রতিবন্ধী বড় ভাইয়ের স্ত্রী কলি বেগম।বেশ কয়েকদিন আগে থেকেই বিয়ে করার দাবি করছিলেন ভাবি দেবরকে , শুক্রবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে ভাবির মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে। মোঃ আমিন ও কলির স্বামী কাঠমিস্ত্রি মোতালেব পশ্চিম দুর্লভপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। ভাবির বিয়ের দাবির খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন আমিন। ওই নারীর দাবি, বিয়ের পর থেকেই দেবরের সঙ্গে প্রায় ১বছর ধরে তার পরকীয়ার সম্পর্ক। প্রায় একমাস আগে আমিন …
চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা…
আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি গোষ্ঠী (আনসারুল্লাহ) ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্পূর্ণ আকাশ অবরোধ’ আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার একটি বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব।’ তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান, যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে, যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেৎজ ও যুক্তরাষ্ট্রের থাড…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় এখন প্রকৃতি যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। রাস্তার পাশে সারি সারি সোনালু গাছ, আর তাতে ঝুলে থাকা ঝাড়বাতির মতো ফুলের গুচ্ছ—স্কুল শিক্ষার্থী ও পথচারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিমুহূর্তে। দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালা গার্লস স্কুলের সামনে দেখা মিলবে এই সোনালু ফুলের। এই গাছ মেইন রোডের পাশে হওয়ায় এ সৌন্দর্য উপভোগ করছে দীঘিনালা উপজেলা তিনটি স্কুলের শিক্ষার্থীরাও দীঘিনালা গার্লস স্কুলে ঢোকার মুখপথেই এই সোনালু ফুলের দোখা পাই শিক্ষার্থীরা । বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনীতে সোনালু ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই সোনালি ফুলগুলো যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। স্থানীয় বাসিন্দা ও…