Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল জব্দ ও একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অবস্থিত একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এসময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন এর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি’র একাংশের ব্যানারে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫মে) বিকেলে বিএনপি’র একাংশের নেতা কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত ২ মে(শুক্রবার) দিবাগত রাতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য ও শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপনের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিতে রাতের আঁধারে ডাকাতির ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে গত ৪…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: বরিশালের ঝালকাঠি জেলা কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ। মঙ্গলবার (৬ মে) সকালে জেলা কারাগারের প্রধান ফটকে কয়েক শ চাকরিপ্রত্যাশী বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, যথাযথ কাগজপত্র ও নির্ধারিত উচ্চতা থাকা সত্ত্বেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়া হয়। বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা জানান, তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। পটুয়াখালী থেকে আসা মাহফুজুর রহমান, ভোলা থেকে মো. শাওন, বরগুনা থেকে ফাহিম, পিরোজপুর থেকে আবির কাজী, বরিশাল থেকে মো. ছাব্বির এবং ঝালকাঠি থেকে রাহাত অভিযোগ করেন, ‘আমরা নিয়ম মেনে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় খেয়াং সম্প্রদায়ের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৬মে) দুপুর ও বিকালের দিতে কয়েক দফায় সাধারণ শিক্ষার্থী,নারী সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়া সূর্য শিখা ক্লাব থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “পাহাড়ে নারীদের ওপর নির্যাতন নতুন কিছু নয়, কিন্তু প্রতিটি ঘটনার পর বিচারহীনতা নতুন অপরাধীদের উৎসাহিত করছে।” তারা অবিলম্বে মংখয় পাড়ার ঘটনায়…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎ ‎২০২৩-২৪ শিক্ষাবর্ষ (অক্টোবর) শুরু হয়ে প্রায় সাত মাস অতিবাহিত হওয়ার পরও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করতে পারেনি ববি প্রশাসন। এতে ক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা। ‎সাধারণত দেখা যায়, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে,এ বছরে দেখা গেছে ভিন্ন চিত্র। এবারের নতুন ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টারের মাঝামাঝি পৌঁছে গেলেও এখনো আয়োজন করা হয়নি নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন। ‎প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের কাছ থেকে ভর্তির সময় ওরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে নিলেও ছয়…

Read More

বাকৃবি প্রতিনিধি: ডিপ্লোমা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে, কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৬ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ মে) ৬ দফা দাবি আদায়ে ক্যাম্পাসে সকাল সোয়া ১০টায় একটি বিক্ষোভ সমাবেশ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুল ইসলাম প্রিন্সের হস্তক্ষেপে প্রায় দুই ঘন্টা রেলপথ অবরোধ করে রাখার পর বেলা সাড়ে ১২টায় আন্দোলন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ছিনতাইকারীদের হাতে নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ৬ মে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পৌর শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। এ মানববন্ধনে জেলার শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এ্যাড. আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷ মঙ্গলবার (৬ মে ) সকাল ১১ টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাব্বি কালিহাতী উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। তিনি দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গেছে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে কাজিপুর থেকে রামপুর যাওয়ার পথে মোটরসাইকেলের গতি বেশি থাকায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক লন্ডনে চিকিৎসার পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানের বাসা ফিরোজার সামনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, উনি অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে ফেরত এসেছেন। চিকিৎসা পরবর্তীতে ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ… অনেকটুকু উনি সুস্থ আছেন। মানসিকভাবেও উনি স্টাবেল (স্থিতিশীল) আছেন। তবে ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিকভাবে ওনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছে। খালেদা জিয়ার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দেশবাসীর কাছে দোয়া…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। মঙ্গলবার (০৬ মে) দুপুর ১টা ২৫ মিনিট বাসায় প্রবেশ করেছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সোমবার (০৫ মে) বাংলাদেশে সময় ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাঝে কাতারের…

Read More