Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায়, বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ…

Read More

বিনোদন ডেস্ক ওপার বাংলা কলকাতার শোবিজে রিয়া গাঙ্গুলী বেশ পরিচিত মুখ। সুন্দরী এই গ্ল্যামারাস অভিনেত্রী বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন। গেলো ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এরপর সোজা বলিউডে পা রাখলেন তিনি। গেলো বছর অর্থাৎ ২০২৪ এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলী’র জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। জানা গেছে, শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ ছবিতে ইধিকা পালের বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন রিয়া। ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ,…

Read More

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং অপ্রাপ্তবয়সে মোটরসাইকেল চালানো রোধে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (৬ মে) সকালে একটি গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের সামনে মহাসড়কের ওপর  অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। কর্মসূচিতে অংশ নেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, সড়ক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের ‘যুদ্ধের’ বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’ এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায়…

Read More

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশী মদ, বেয়ার ও ফেন্সিডিল জব্দ করেছে থানা পুলিশ। একই সাথে ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম। এসময় ট্রাকে থাকা চার বোতল বিদেশী মদ, চারটা বেয়ার ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম…

Read More

এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আজিজুল ইসলাম আজিজ এর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে বাধাদানের অভিযোগ তুলে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক নেতা আশিকুর রহমান। ঘটনার জানাজানি হলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনির নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন আজিজুল ইসলাম। জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধার বিরুদ্ধে এরকম হয়রানিমূলক মামলায় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে জেনাস ভৌমিক নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হলো আর যারা…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ)-এর ২৮ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎মঙ্গলবার (৬ মে) সকালে ভোলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন। ‎ ‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে ব্যবহার করে ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে যুদ্ধাবস্তা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। পাকিস্তানে ইতিমধ্যে এই হামলার জবাব দেওয়া শুরু করেছে। এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগো-সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে যে ফ্লাইটগুলো নামার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে জিও টিভি জানিয়েছে, এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনীতিতে তরুণদের আরও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ মে) নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কার্যক্রমে তরুণদের আরও অংশগ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন প্রধান উপদেষ্টা। নরওয়ের তরুণ রাজনৈতিক কর্মীদের তিনি বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করছি। অন্যথায় তারা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না।’ নরওয়ের প্রতিনিধি দলে ছিলেন সোশ্যালিস্ট ইয়ুথ লীগের ডেপুটি লিডার নাজমা আহমেদ, এইউএফের আন্তর্জাতিক নেতা ও…

Read More