Author: admin

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হওয়ার তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (ভেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, আমাদের ইতিহাস তৈরির সুযোগ আছে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রিন পোর্ট হবে। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি। বৃহস্পতিবার (৮ মে) সকালে লালদিয়া চর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। ছয়গুণ করার পরও ভিয়েতনামের ধারে কাছেও যাব না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যাতে কম জায়গায় বেশি অপারেশন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদরের দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র লিমন নিখোঁজের ২০ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার মা। জানাগেছে, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও মোছাঃ লিলি বেগমের একমাত্র ছেলে মোঃ লিমন (১১) মিয়া। গত ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ বিকাল ৩ টায় বাড়ী থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি। এবিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি ডায়েরি করা হয়েছে, যারা জিডি নং ১৪০৩। তারিখ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। ১৯৫ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। একই সময়ে ১৮১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর ‘লাহোর’। এদিকে ১৭২ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের শহর ‘বেইজিং’। আর ১৩০ স্কোর নিয়ে এ তালিকায়…

Read More

পানছড়ি প্রতিনিধি পার্বত্যাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশ ইন করছে বর্ডার সিকিউরিটি গার্ড (বিএসএফ)। ভারতে বাস করা মুসলমানদের বাংলাদেশী আখ্যা দিয়ে পুশ ইনের চেষ্টা চলমান। ৭ মে ২০২৫ সকালে পানছড়ির সীমান্ত এলাকায় রুপসেনপাড়ায় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে (উপজাতীয় এলাকায়) ভারতীয় নাগরিক (পুরুষ, মহিলা শিশু সহ) তিন পরিবারের ২৪ জন এবং বিটিলা এলাকা দিয়ে ০৬ জন মহিলাসহ ৩০ জনকে আটক করেন। ধারণা করা হচ্ছে ,বুধবার ভোরে ভারতের আগর তলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহীন অরণ্য এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। তারা প্রত্যেকেই গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে…

Read More

নিজস্ব প্রতিবেদক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১  নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস জাটকা সংরক্ষন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, ফেডারেশন সভাপতি এসডিএফ…

Read More

স্পোর্টস ডেস্ক চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন নিয়ে প্যারিসে পা রেখেছিল আর্সেনাল। কিন্তু পার্ক দে প্রিন্সে নাটকীয় এক রাত শেষে মাইকেল আর্তেতার দলের সব আশা ডুবিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং, রুইজ-হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি। দ্বিতীয় লেগে ২-১ গোলের পরাজয়, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিল আর্সেনাল। আর পিএসজি এখন ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই আলো ছড়িয়েছিলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। দ্বিতীয় লেগেও তার অসাধারণ সব সেভ যেন আবারও বাধা হয়ে দাঁড়াল আর্সেনালের সামনে। ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং মার্টিন ওডেগার্ডের শট রুখে দিয়ে দোনারুম্মা বুঝিয়ে দেন, এই রাতেও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার (৮ মে) সকালে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যটি বলেছে, ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে। জিও নিউজ জানিয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকার একটি মাঠে ড্রোন পাঠায় ভারত। যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়ে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি রেঁস্তোরায় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সামাজিক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা শহরের ডিবি রোড এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (৬ই মে) রাত ৯টার দিকে শহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা শহরের শাপলাপাড়া এলাকার খায়রুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন, সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান এবং পলাশবাড়ী উপজেলার ডোলভাঙ্গার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া। যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিবি রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় ৪৬১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ০৭/০৫/২৫ বুধবার সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ কর্মসুচি অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, জাহিদুল হক,আশরাফুল ইসলাম আকাশ ও সবুজ মিয়া প্রমুখ। বক্তাগন বলেন কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিকে অধিক গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহন করতে না পারলে আমদানি নির্ভরতা বাড়বে, যা অর্থনীতির জন্য চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সকল সিন্ডিকেটের বিপরীতে সরকারি উদ্যোগে বীজ তৈরী, বিএডিসির মাধ্যমে সার বীজ কীটনাশক ও সেচের পানি সরবরাহ সহজ করতে হবে। উৎপাদিত ফসল সরকারিভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত…

Read More