Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া ২টি গরু উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিতে পুলিশের এক এস আই ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।গরুর মালিক উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ফজলু শেখের আত্মীয়রা বৃহস্পতিবার এ অভিযোগ করেন।পুলিশ জানায়,মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ফজলু শেখের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ১টি দেশি দুধালো গাভী ও ১টি লাল রংয়ের বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।এ ঘটনায় গরুর মালিক ফজলু শেখ মির্জাপুর থানায় মামলা করেন।এদিকে ঘটনার দিন গভীর রাতে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম ধল্ল্যা এলাকা থেকে চুরি হওয়া ওই দুই গরু ও…

Read More

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে তিনজন আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (৯ মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আনিছুর রহমান বাহাদুর উপজেলার কলিয়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে। তিনি কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।তায়েবুর রহমান তুলা মিয়া বাসাইল পৌরসভার বর্নিকিশোরী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে,তিনি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। মিনহাজ মিয়া,কাঞ্চনপুর পৌলী বিলপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।তিনি কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। জানা…

Read More

বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ”পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ইন্স্ট্রার ইউ,আর, সি, রনু আহমেদ, আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর জেলা শাখা সভাপতি মোঃ সাইদুল হক মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পিরোজপুর সদর উপজেলা সভাপতি,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও জননিরাপত্তা বিঘ্নসহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শেষ হয় শহীদ মিনারে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মূখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফারদিন প্রমুখ। এসময় আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অনেকেই এখনও…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এমন দাবি করেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!’

Read More

চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন- এক-দুজন নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। ১৫ বছর সে গোটা জাতির ওপর নির্যাতন চালিয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ২০ হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ১ হাজার ৭ শর বেশি মানুষকে গুম করেছে। তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছিল। আমাদের…

Read More

আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেন তিনি। হাসনাত বলেন, ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব। তিনি বলেন, আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কিছু মানুষ তার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার (০৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যোচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। তিনি লেখেন, আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহাড়া দেওয়া…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। তবে হাজার হাজার এলাকাবাসীর বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করতে পারে না। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ…

Read More