- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করছেন। জেডি ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা কমানোর জন্য উৎসাহ দেওয়া, কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মাঝে জড়াব না যা মূলত আমাদের ব্যাপার নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমেরিকা ভারতীয়দের অস্ত্র নামিয়ে রাখতে বা পাকিস্তানিদের অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারে না। তাই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাব। ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের আশা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বাদ জুমা এ জমায়েত করা হবে বলে জানান তিনি। যমুনার সামনের বিক্ষোভ চলাকালে শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এ তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা। শুক্রবার (৯ মে) সকাল ৮টার সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। কখনো স্লোগান দিচ্ছেন, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’। এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার…
বাকৃবি প্রতিনিধি: দেশের চিন্তাশীল ও বুদ্ধিবৃত্তিক মানুষের সমন্বয়ে গঠিত বুদ্ধিজীবী সংগঠন “মুক্ত চিন্তা বাংলাদেশ” ময়মনসিংহ জেলা কমিটির ৬১ জনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বৃহস্পতিবার (৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। “মুক্ত চিন্তা বাংলাদেশ”এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কাশেম হায়দার স্বাক্ষরিত নতুন কমিটিতে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক ও সমাজসেবকরা অন্তর্ভুক্ত হয়েছেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’ অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।’ এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র–জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বৃহস্পতিবার (০৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ…
আন্তর্জাতিক ডেস্ক এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনাসংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনগুলো করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোসর ছিলেন না, এক সময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরাও এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এ ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন। ক্লিন ইমেজ রয়েছে যাদের। এছাড়া শ্রমিক,…