- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১১ মে) সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে ‘সাংবিধানিক সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠানের পরে মিলনায়তনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাস দমন আইনে সংশোধন এনে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের (আওয়ামী লীগ) রাজনীতি নিষিদ্ধ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কি এখন পৃথিবী স্বীকৃতি দেয়? দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জাননা তিনি। গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে…
স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে) বিকালে মিজানুর রহমান কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধিকে জানান, গত বছরের ৫ নভেম্বর ২০২৪ উপজেলার গোবরচাঁপাহাটে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১১ই মে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর এলাকায় গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন একটি বেসরকারি এনজিও ‘গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র তিন মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা শনিবার (১০ মে) বিকেলে এনজিওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রায় ১২ বছর আগে প্রতিষ্ঠিত এ সমবায় সমিতিতে ৬ শতাধিক গ্রাহক নিয়মিতভাবে এফডিআর হিসেবে টাকা জমা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির তিন পরিচালক—সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল—সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আত্মগোপনে চলে যান। এতে গ্রাহকরা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী ফারজানা উসনাত জাহান ঊষা, মো.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ রোববার। এ দিনটি বিশ্ব বৌদ্ধদের কাছে পবিত্র ও মহিমান্বিত দিন। বুদ্ধপূজা ও শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন, পিণ্ডদান, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘের প্রাতঃরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীসহ দেশজুড়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের কালবেলাকে বলেন, সারা দেশে ৫ হাজারের মতো বৌদ্ধ বিহার রয়েছে। প্রতিটিতেই বুদ্ধপূর্ণিমা উদযাপিত হবে। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা ২০ লাখের মতো বলে জানান তিনি। দিনটি উদযাপনে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের অন্তর্বর্তী সরকার দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানো ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার (৯ মে) রাজধানীর খামাবাড়িতে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের। আওয়ামী লীগ সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল। তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ পালানোর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তৈরির সুযোগ হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে…
বিশেষ প্রতিনিধি: সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দুষনের ভয়াবহতা সম্পর্কে অবগত এবং দুষন প্রতিরোধে দক্ষতা ও জ্ঞানঅর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালনসহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। সভায় রূপাপন্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে এবং হারিসুল ইসলামের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ইয়ূথ ফর দি সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা আহবায়ক রাসেল রায়হান, ভান্ডারিয়া উপজেলা আহবায়ক জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ আহবায়ক সূর্বনা আক্তার, সুলতানা আক্তার, শায়লা জাহান, সোয়েব আহমেদ, সুয়াদসহ মঠবাড়িয়া,…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব হল রুমে গোয়ালবাথান এলাকার আরিফ হোসেনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরিফ জানান, আমার বিরুদ্ধে আনিত মিথ্যা, বানোয়াট, সুনাম ক্ষুন্ন ও অপপ্রচার চালিয়েছে আমার প্রতিবেশি ও প্রতিপক্ষ শাহিন, বাবু, সবুজ , টুটুল, মিদুল, মিজান। মূলত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার পরিবার ও আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা চালিয়েছে। সম্প্রতি আমার নামে বি়ভিন্ন ভাবে সন্ত্রাস, চাদাঁবাজ ,মাদক কারবারি ও মাদক সেবনকারী এসব বলে অপপ্রচার…
জিয়ারত জুয়েল : বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতেই তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরুব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যে কোন সময় তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিক নির্দেশনা দিবেন। শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নব-নিযুক্ত শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামীলীগকে নিষিদ্ধে করার জন্য যেভাবে এনসিপি এখন মাঠে গেছে।আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার আগুন জ্বলেছে ভারত-পাকিস্তান সীমান্তে। হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে চালায় ‘অপারেশন সিঁদুর’। জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে, সেগুলোর বেশিরভাগই এসেছে চীনের কাছ থেকে। শুক্রবার (৯ মে) ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের ব্যবহৃত এসব অস্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের তৈরি এইচকিউ-৯ হলো একটি দূরপাল্লার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (এসএএম), যা রাশিয়ার এস-৩০০ প্রযুক্তির অনুকরণে তৈরি। এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার ট্র্যাকিং ও গাইডেন্স প্রযুক্তি। পাকিস্তানে এই সিস্টেম মোতায়েন রয়েছে এবং লাহোরের…