Author: admin

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি। সোমবার ( ১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ, সমুদ্র থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত রয়েছে। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনাবাহিনী। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। তিনি বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। পানি এবং…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করা সেই এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। সোমবার (১২ মে) বিকেলে তিনি উপজেলার কাউলজানী পুরাতন বাজার এলাকায় বাঁধগুলো পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দের মতামত নিয়ে দুইটি বাঁধ ভেঙে দিয়ে নদীপথ সচল করে সেখানে ব্রিজ নির্মাণের আশ^াস দেন। এছাড়াও ব্রিজ নির্মাণের আগ পর্যন্ত বাঁধের ভেতরে স্থানীয়দের ব্যবহারের জন্য উন্মুক্তের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সার্ভেয়ার গোলাম মুর্শেদ খান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুরের নলুয়া এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার আনুমানিক রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকায় একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ী উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া এলাকার মেছের আলীর স্ত্রী নার্গিস আক্তার(৪৫)।এসময় তার নিকট থেকে নগদ ২৪ হাজার ৪শ’ টাকা,৯০পিচ ইয়াবা,২০গ্রাম গাজাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করেন।চা বিক্রির অন্তরালে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলেন।এ অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন সাকিব জানান,ঐ নারী চা-বিস্কুটের দোকানের ভিতরে মাদকের ব্যবসা করত।ঐ নারীর স্বীকারোক্তিতে জানা যায়,তিনি ঢাকা থেকে নিয়মিত মাদক আনা-নেওয়া করত।তিনি আরও…

Read More

জামালপুর প্রতিনিধি বিএডিসির নির্ধারিত বীজ আলুর দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমিয়ে দেওয়ার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চুক্তিবদ্ধ আলু চাষিরা। সোমবার (১২ মে) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষকরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সভাপতি মো. রুহুল আমীন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান রুমেল, জামালপুর জেলা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন ও আলুবীজ চাষি আবুল কালাম। বক্তারা জানান, ২০২৩-২৪ অর্থবছরে বিএডিসি থেকে ৪৮-৫৪ টাকা দরে ভিত্তিবীজ কিনে বীজ আলুর দাম পেয়েছেন ৩৫-৩৭ টাকা কেজি, যেখানে বাজারে খাবার আলুর দর ছিল ৭০-৮০…

Read More

মো:ইরান মিয়া জাককানইবি প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘OBE Curriculum’ শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ মে ২০২৫, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মশালাটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণ নিয়ে সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারলেই এই প্রশিক্ষণের সফলতা আসবে।” উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য, পুলিশের থেকে একটু ভিন্ন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানের ২৫ শতাংশ উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি । এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনবল ও যন্ত্রপাতিসহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না, যা রয়েছে তা দিয়েই চিকিৎসাসেবা প্রদান করে যেতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে। স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও…

Read More

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেই দিলেন কোহলি স্পোর্টস ডেস্ক গুঞ্জন ছিল গত কয়েকদিন ধরেই অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ। ভারতের টেস্ট দলের দীর্ঘদিনের স্তম্ভ বিরাট কোহলি অবশেষে সাদা পোশাকে নিজের অধ্যায়ের ইতি টানলেন। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার। সোমবার (১২ মে) একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু প্রথমবার পরার পর থেকে ১৪ বছর কেটে গেছে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, সেটা কখনো কল্পনাও করিনি। এই খেলাটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সোমবার (১২ মে) সকালে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে লেখা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এ সময় একটি পোস্টারও শেয়ার করা হয়। এতে শিরোনামে লেখা, ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। পরে আরও লেখা, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে…

Read More