Author: admin

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলায় খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত হয়েছে -৯ জন। এ ঘটনায় জেলা বিএনপি ১৩ মে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা করেন। সভায় সর্বসম্মতি ক্রমে দাকোপ উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ মোজাফফর হোসেন ও চালনা পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক আইয়ুব আলী কাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল কবির বাপ্পি এবং দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানকে কারণ যে দর্শানোর নোটিশ…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী ও তীরবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে নদীর পাড় কাটার দায়ে দুইজন এবং মাছের পোনা নিধনের দায়ে আরও একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত পোনা মাছ এতিমখানায় বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ মে) বিকাল থেকে রাত পর্যন্ত রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র ও উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বিষখালী নদীর বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। রাত সাড়ে ৯টার দিকে নদীর ভাঙনপ্রবণ একটি এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একজন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ অভিযানে মূলসড়কে চলাচলরত আনুমানিক ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় হয়েছে। পাশাপাশি তিনটি রিকশা ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সেখানে রিকশা ভেঙে দেওয়া এবং রিকশাচালকদের কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এটি নিয়ে অনেকেই সমালোচনা শুরু করেন। এরই প্রেক্ষিতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ মে) রাত ১১টা ১১ মিনিটে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে।টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আবদুল্লাহ্ আল রনী তথ্যটি নিশ্চিত করে বলেন,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত তাই পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা নির্বিঘ্ন করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বহুরিয়া ইউনিয়নের স্থানীয়দের দেয়া তথ্য ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গত ২৩ মার্চ মোতালেব হোসেন(৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধী বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে চেয়ারম্যান নূরে আলম মুক্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান…

Read More

বাকৃবি প্রতিনিধি: কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে ছয় দফা দাবি আদায়ে কৃষি মন্ত্রণালয়ের সচিবের সাথে কৃষিবিদ ঐক্য পরিষদের বৈঠক ব্যর্থ হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে। তবে ওই অবরোধের ফলে কোনো ট্রেন বাকৃবিতে আটকা পড়েনি। ওই কর্মসূচিতে বাকৃবির কৃষি অনুষদের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এসময় ‘শিক্ষার্থীরা তুমি কে আমি কে কৃষিবিদ কৃষিবিদ’, ‘কৃষিবিদের একশন ডাইরেক্ট একশন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা ৪৮ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ…

Read More

প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল। সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ২৪ এর উপধারা (৩) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিভাগীয় প্রধান পদে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ড. জিল্লুর রহমান পল…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ছয় লক্ষাধিক টাকার বিদেশি পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিকস। মঙ্গলবার (১৩ মে) ৪৯ বিজিবির কাশিপুর ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল এসব এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মালামাল জব্দ করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক করা মালামালের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ…

Read More

জবি শিক্ষার্থীদের লংমার্চে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিস্তারিত কমেন্টে জাবি প্রতিনিধি তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোডের সামনে বসে পড়েন। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই হামলার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওয়ানা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেইট বাধার সম্মুখীন হয়। পরে মৎস ভবনে ফের পুলিশের…

Read More

হায়দার আলী, হাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার, ১৩ মে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মুশফিকুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আরমান হোসেন এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক। অনুষ্ঠানে ১১ মে ১৯৮৫ সালের কুরআন দিবসের পটভূমি নিয়ে আলোচনা করা হয়। এ সময় হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াদ বলেন, “আমরা কুরআন প্রতিষ্ঠার জন্য রাজনীতি…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য কে টানা ২৮ দিনের আন্দোলন ও সুদীর্ঘ ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের অনশনের জেরে বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপাচার্য ড. শুচিতা শরমিন কে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম, কাসেম ভোরের বাংলা নিউজ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হবে। এ.এস এম কাসেম, সিনিয়র সহকারী সচিব এর স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে…

Read More