Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের উত্তর ভাষাপাড়া গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. হেলাল উদ্দিন, পিতা মৃত আফতাব খন্দকার। গত ১৩ মে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি ফুলছড়ি উপজেলার উত্তর ভাষাপাড়া গ্রামে, পোস্ট অফিস ভবানীগঞ্জ। অভিযান পরিচালনাকারী বাহিনী জানায়, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকেও একাধিক অভিযোগ ছিল। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। যার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এর আগে, গত সোমবার (১২ মে) অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মাদ শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগ থেকেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করছে। বুধবার (১৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে ১৯৪১ সালে। তখন থেকেই তাদের দলীয় প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে ১৯৭২ সালে। কাজেই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতি করছে জামায়াতে ইসলামী। শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের অন্যতম বড় একটি দল। সব গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামায়াতে ইসলামী অবিচ্ছেদ্য…

Read More

চাকরি ডেক্স এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুদিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ৩টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডচাকরির ধরন: বেসরকারি চাকরিপ্রকাশের তারিখ: ১২ মে, ২০২৫পদ ও লোকবল: ১টি ও ১ জন আবেদন করার মাধ্যম: অনলাইনআবেদন শুরুর তারিখ: ১২…

Read More

বিনোদন ডেস্ক ফ্যাশন মডেল হিসেবে নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন তিনি। শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়। কাজের পরিধিও বাড়তে থাকে তার।বিজ্ঞাপন, গানের মডেল, নাটক – সবই চলতে থাকে সমানতালে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তন্ময় তানসেন পরিচালিত রানআউট নামের একটি চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক নায়লা নাঈমের। পরে তিনি কাজী হায়াত পরিচালিত ‘মারুফ টাকা ধরে না’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তার গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু করোনা পরবর্তী সময়ে…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: মুসলিম নারীদের ধর্মীয় বিধান পালন ও মৌলিক অধিকারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর নারী শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) দুপুর ১২:৩০ টায় একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নারী শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন। নারী শিক্ষার্থীরা বলেন, “পর্দা ও ধর্মীয় পরিধানের অধিকার ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা, ভাইভা বা অন্য কোনো প্রশাসনিক প্রক্রিয়ায় নারী শিক্ষার্থীদের নিকাব বা বোরকা খুলতে বাধ্য না করা । এটি সরাসরি তাদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত মর্যাদার উপর হস্তক্ষেপের শামিল। প্রয়োজনে আলাদা রুমে নারী কর্তৃক পরিচয় যাচাইয়ের ব্যবস্থা…

Read More

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। তাদের তো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। আমরা ফেব্রæয়ারি মাসের ১০ তারিখেই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছিলাম লিখিতভাবে। আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া শুরু করা হোক। এরপর এপ্রিল মাস থেকে যতবার উপদেষ্টা মÐলীর সাথে কথা হয়েছে আমাদের নেতৃবৃন্দ কিন্তু এই আলোচনাগুলো রেখেছেন। কাজেই আমরা মনে করি গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে। কোনো ফ্যাস্টিবাদতন্ত্র বা মাফিয়াতত্ব বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ¯œাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো…

Read More

সালাহ উদ্দিন আহমেদ চবি প্রতিনিধি ইতিহাসের সবচেয়ে বড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পঞ্চম সমাবর্তনে ২২,৫৬০ জন শিক্ষার্থী কেন্দ্রীয় খেলার মাঠে অংশগ্রহণ করেন। এতে প্রফেসর ড. ইউনূসকে সম্মান সূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। বুধবার (১৪ মে) দুপুর ১:৩০ থেকে সমাবর্তনের মূল আয়োজন শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। সমাবর্তনে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ছুটে আসেন প্রাণের এই ক্যাম্পাসে। চবির প্রতিষ্ঠার ৬০ বছরে এই ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১লক্ষ বর্গফুট প্যান্ডেল ও ২৩১২ একরের বিশাল ক্যাম্পাস সাজানো হয়েছে জমকালো আয়োজনে। এই আয়োজনে ২২ জন পিএইচডি ও ১৭ জন এমফিল ডিগ্রিধারীসহ অন্তত ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও শিক্ষার্থীরা…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সেক্রেটারী জেনারেল মোঃ তাজিরুল ইসলাম, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদের সভাপতিত্বে ও বীরমুক্তি মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, এ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ অন্যরা।

Read More