Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আগামী ২০, ২১ ও ২২ মে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়ে বলেন, “তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১…

Read More

১৬ মে : আজকের নামাজের সময়সূচি ধর্ম ডেস্ক ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার, ১৬ মে ২০২৫ ইংরেজি, ০২ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ১৭ জিলকদ ১৪৪৬ হিজরি। আজকের নামাজের সময়সূচি জুমা- ১১:৫৮ মিনিট। আসর – ৪:৩৪ মিনিট। মাগরিব – ৬:৩৭ মিনিট। এশা – ৭:৫৮ মিনিট। ফজর (আগামীকাল শনিবার) – ৩:৫২ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের আকন্দ পাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে লিপি আক্তার (১৯) নামের এক তরুণী। এরই ফাঁকে প্রেমিক মাসুদ রানা বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন। গতকাল বুধবার সকালে গাইবান্ধা সদর খোলাহাটি ইউনিয়নের আকন্দ পাড়ার মুনসুর আলীর ছেলে মাসুদ রানার ঘরের সামনে অনশনে বসেছে প্রেমিকা লিপি আক্তার। লিপি আক্তার বলেন আমার সাথে মাসুদ রানার ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমাদের বিষয়টি গ্রামের সবাই জানে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দুজনই দেখা করি। এরপর শারিরীক সম্পর্কে সৃষ্টি হয়। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু মাসুদ রানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। গাভী হারিয়ে মায়ের দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে এক মাস বয়সী বাছুর। বাছুরটিকে কোলে নিয়ে বৃহস্পতিবার (১৫মে) ঝালকাঠি আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী নারী। ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নারগিসের স্বামী আবু বকর একজন আওয়ামী লীগ নেতা এবং গত বছরের আগস্ট মাস থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে সংসার চালাতে নারগিস গার্মেন্টসে কাজ শুরু করেন এবং সঞ্চিত অর্থে সম্প্রতি একটি দুধেল গাভী কেনেন। গাভীর একটি এক মাস বয়সী বাছুরও রয়েছে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১০৩ নং এস ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকলেও বিদ্যালয়ে উপস্থিত মাত্র একজন শিক্ষক। তিনিই একাই একটি শ্রেণিকক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষাকক্ষে উপস্থিত ছিলেন তৃতীয় শ্রেণির ১ জন, চতুর্থ শ্রেণির ৫ জন এবং পঞ্চম শ্রেণির ৪ জন শিক্ষার্থী। একাই দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে দুলাল। বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক রেজাউল করিম প্রশিক্ষণে, শারমিন আক্তার ডেপুটেশনে, আবুল বাশার তালুকদার ও দিতী বেপারী ছুটিতে রয়েছেন। তবে তাদের ছুটির তথ্য হাজিরা খাতায় উল্লেখ নেই। অপর শিক্ষক খলিলুর রহমান বিদ্যালয়ে উপস্থিত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে ৫ জন নারী ‘সহ ৫০ জনের পুলিশে চাকুরী হয়েছে। চাকরি প্রার্থী ছিল ২৭৭১ জন। টাঙ্গাইল পুলিশ লাইন্সের গ্রিলশেডে বুধবার (১৪ মে) রাতে চাকরি প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর এলাকার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি মর্জিনা বেগম। তার একমাত্র মেয়ে সাবিহা আক্তার বিথির স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশে যোগদান করবে। সেই স্বপ্ন নিয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করেছিলেন পুলিশের রিক্রুট কনেস্টবল পদে। এর পর কয়েকটি ধাপ পার করে চূড়ান্ত তালিকায় উঠে আসে বিথি। আনন্দ অশ্রু নিয়ে বিথি বলেন, ‘অভাবের সংসার থেকে এ সময়ে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। কিন্তু মিলন মিয়া তা জানতেন না। আজ দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিষ্কার করার জন্য উঠলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড খুব শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, ১৬৭ জনের কার্ড বাতিল করা হয়েছিল, এটা ভুল হয়েছিল। এখন নতুন কমিটি করেছি, নতুন নীতিমালা হয়েছে। আগে অ্যাক্রেডিটেশন কার্ডধারীদের সরকারবন্দনা বাধ্যতামূলক ছিল। এই নীতিমালায় এসব বাদ দেওয়া হয়েছে। এখন খুব সহজ করা হয়েছে, সাংবাদিকবান্ধব করা হয়েছে। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড খুব শিগগিরই দেওয়া শুরু হবে। এখন থেকে শুধু সাংবাদিকরাই এই কার্ড পাবেন। আগের মতো এমপি, কোনো দলীয় কেউ পাবে না। অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার…

Read More

কুমারখালী প্রতিনিধি চিকিৎসক, নার্সসহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কাগজে কলমে ৫০ শয্যার হলেও মাত্র ২ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। আবার এই দুইজনই ডিউটি করেন খেয়াল খুশি মতো। আর হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে নানা অভিযোগ। একারণেই প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। খোকসার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে উপজেলার বাহিরে পার্শ্ববর্তী পাংশা ও কুমারখালী থেকেও রোগীরা আসে চিকিৎসা নিতে। শুরুতে এটি ২০ শয্যায় থাকলেও পরবর্তীতে তা উন্নিত করা হয় ৫০ শয্যায়। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের…

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস কমিটির আজ ১৫ মে ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সভায় অতিরিক্ত ১০০ একর জমি ক্রয়ের সিদ্ধান্তসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।আজকের সভায় গৃহীত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে: ১. সীমানা প্রাচীরের চারপাশে সাইকেল লেন, হাটার জন্য ফুটপাত এবং ল্যাম্পপোস্ট বসানো। ২.দ্রুত সময়ে ⁠খেলার মাঠ সংস্কার এবং উন্নত করা । ৩. ⁠টিএসসি ভবনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। ৪. সমস্ত অভ্যন্তরীণ…

Read More