- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মানবিক করিডর ইস্যুতে ফারুক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া। তিনি আরও বলেন, সরকারের গুরু দায়িত্ব হলো দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।…
উড্ডয়নের সময় বিমানের পড়ে যাওয়া চাকা। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে। তিনি আরও জানান পাইলট ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে,…
পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব থেকে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ…
মো: ইরান মিয়া ক্যাম্পাস প্রতিনিধি ভূগর্ভস্থ পানি সম্পর্কে আমাদের মাঝে একটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে—মাটির নিচে বুঝি কোনো নদী বা সমুদ্র বয়ে চলে। বাস্তবে ভূগর্ভস্থ পানি (Groundwater) হলো ভূ-পৃষ্ঠের নিচে থাকা মাটি ও শিলার ছিদ্রযুক্ত স্তরে সঞ্চিত প্রাকৃতিক পানি, যা সাধারণত বৃষ্টিপাত, নদী বা অন্যান্য পৃষ্ঠজল (surface water) থেকে ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করে জমা হয়। এই পানি যে ভূগঠনে সঞ্চিত থাকে তাকে বলা হয় Aquifer, এবং এটি মূলত একটি permeable (পানিপারগম্য) স্তর যা পানি ধারণ ও পরিবহন করতে সক্ষম।এই Groundwater আমাদের চোখে না পড়লেও মানব সভ্যতার জন্য এক নিঃশব্দ জীবনরেখা। বিজ্ঞানীরা একে “সাইলেন্ট রিজার্ভয়ার” (Silent Reservoir) বলেন, কারণ…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা স্কাউটস এর আয়োজনে “মাল্টিপারপাস ওয়ার্কশপ -২০২৫” অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫মে) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি দুমকি উপজেলা স্কাউট আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি উপজেলা স্কাউটস বদরুন নাহার ইয়াছমিন, প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি উপজেলা স্কাউটস সুনীল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম ও জেলা কাব লিডার শাহনাজ পারভীন।দুমকি উপজেলা স্কাউট লিডার মোঃ বশিরুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গ্রুপ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মাওঃ রুহুল আমিন। প্রধান…
বাকৃবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ৩ দফা দাবি উত্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ওই তিন দফা দাবি উত্থাপন করা হয়। তিন দফা দাবি গুলো হলো: শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ও মুক্ত মতপ্রকাশের নিশ্চয়তা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল…
ঝালকাঠি প্রতিনিধিঃ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা মো. বেল্লাল হোসেন খানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, ভুক্তভোগী নারী নারগিস আক্তারের কাছে গরুটি ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ জাতায়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খান পাওনা টাকা…
আন্তর্জাতিক ডেস্ক নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ দাবি করেন। খবর সামাটিভির। কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরিফ গত ৬ এবং ৭ মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিদর্শনকালে শাহবাজ শরিফ বলেন, ‘এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ।’ বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরাইলে-নির্মিত হেরন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সে দেশের মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ মুহূর্তে যেসব কর্মী গত বছর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের প্রবেশের সুযোগ দেবেন। এ…
বিনোদন ডেস্ক শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায় এটি। অ্যাকশন ও রোমান্সে ভরপুর সিনেমাটি এবার মুক্তি পেল মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনের দর্শকরা দেখতে পারছেন শাকিব-ইধিকা পাল জুটির দ্বিতীয় সিনেমাটি। বিষয়টি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মূলত মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে মুক্তির ক্ষেত্রে কিছুটা সময় লেগেছে। তবে মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। বাংলা ভাষাভাষী দর্শক বরবাদ উপভোগ করবেন বলে বিশ্বাস করি। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম সিনেমা ‘বরবাদ’। এতে আরও…