Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা শোকজ করা হয়েছে। গত ৪ মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেন অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুর রউফ। কারণ দর্শানোর নোটিশ পাওয়া মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা হচ্ছেন— ১. অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল, ২. সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, ৩. ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন, ৪. মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং ৫. ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল মৎস্য ও…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করেছে বিজিবি। চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে শুক্রবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে প্রেরণের নিমিত্তে ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪…

Read More

নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: নালিতাবাড়ী শহর থেকে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ছয়টার দিকে শহরের টিএন্ডটি রোডস্থ তা নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই। পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মামলার বাকি তিন আসামি হলেন- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম পেয়েছেন খালাস। এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সেখানে আসামিদের রায় পড়ে শোনানো হয়। এ সময়…

Read More

মাগুরা প্রতিনিধি :-শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুুষ্টি প্রকাশ করেছে। দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে। পলিটিকাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ ই মে শেষ হয়েছে।…

Read More

ফরিদগঞ্জ প্রতিনিধি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার হয়েছে। গত ৪ মে ২০২৫ খ্রিঃ দিবাকালীন ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। নিজ নামীয় সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা ২৩টি চুল্লি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা ও পরিদর্শক মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ দূষণকারী ২৩টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁঠালিয়া থানা পুলিশ, ফায়ার…

Read More

নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বুরঙ্গা পোড়াবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাজম আলী পালিয়ে গেলেও মাজম আলীর ঘর থেকে তার সহকারী আব্দুল হালিমকে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় শেরপুরের নালিতাবাড়ীতে ১৫শ…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি বাসে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল, সমালোচনা ও হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাস হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা শিক্ষক এবিএম সাইফুল ইসলামের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে বাসটি গত ১৬ মে (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানান এবং আইএফআইসি ব্যাংকের নামের উপরে ‘স্পন্সরড’ বানানটি ভুলভাবে লেখায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ফলে, উদ্বোধনের সময় বাসের ভুল বানানটি পেছনের দিকে রেখে চাবি হস্তান্তর…

Read More

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির জরুরী সভা বৃহস্পতিবার বিকালে শহরের নবাববাড়ী রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। সভায় বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগ আয়োজিত আগামী ২৩ মে কৃষি উন্নয়ন পরিবেশ ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করা, ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন, বিএনপির সদস্য পদ নবায়ন নিয়ে আলোচনা ও কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী ২৩ মে অনুষ্ঠিত বগুড়া…

Read More