- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনো তারা শান্তিতেই বসবাস করছে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা উনার কাছে জানতে চাই। কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার। এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই, কেন মে মাসের ১৬ তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি? শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে, কোনো কোনো বিচারক তাদেরকে জামিন…
স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন (সানি) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন (সানি) নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে। মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাত সহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন (সানি) ধর্ষণ করেছে। গত…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৫ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্তরে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সভাপতিত্বে ও বিকাশ কুমার নাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহবুবু আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসের উপ-সহকারী মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন…
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি চিকিৎসার নামে হত্যাকান্ড দাবি করে, ময়মনসিংহের ত্রিশালে চিকিৎসকের অবহেলায় শিশু শিক্ষার্থী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে সহপাঠীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত ১০ মে শনিবার ময়মনসিংহ শহরের এপেক্স হসপিটালে টনসিলের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে উপজেলার বীররামপুর গফাঁকুড়ি মোড় এলাকার ব্যবসায়ী মো. গোলাপ মিয়ার ১২ বছর বয়সি মেয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যু হয়। ওই শিশু শিক্ষার্থী ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। চিকিৎসকের অবহেলায় এই মৃত্যু মেনে নিতে পারছে কেউ-ই। চিকিৎসার নামে হত্যাকান্ড দাবি করে, চিকিৎসকের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাজীবি লীগ নামে গোপনে তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি “পেশাজীবি লীগ নোবিপ্রবি” নামক একটি মেসেঞ্জার গ্রুপের চ্যাট ফাঁস হলে বিষয়টি সবার নজরে আসে৷ গতকাল ১৫ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ বিষয়টি সামনে নিয়ে আসে। যেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য আদান প্রদান করছে। ভিডিওতে দেখা যায়, গ্রুপের এডমিন মেজবাহ উদ্দিন পলাশ। যিনি আওয়ামী শাসনামলে নোবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা পর্যায়ের পদধারী নেতাও ছিলেন। পলাশ ছাড়াও…
স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন। সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল…
টেকনাফ( কক্সবাজার) টেকনাফে কোস্টগার্ড কর্তৃক সম্প্রতি গত দুইমাসে বিভিন্ন অভিযানে উদ্ধার কৃত ৪৫ কোটি,৫০ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা উদ্ধার পূর্বক ধ্বসংস করা হয়েছে। এই উপলক্ষ্যে ১৬ মে জুমাবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন পূর্বজোন কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ হতে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি সে্টেশন কক্সবাজার,টেকনাফ, কুতুবদিয়া ও সেন্টমার্টিন আউটপোস্ট সমূদ্র উপকূল হতে কোস্টগার্ডও র্যাবের সমন্বয়ে ১২ টি অভিযান পরিচালনা হয়েছে। এসব অভিযানে ৯ লক্ষ ৬ হাজার ৪ শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট,৬০ কেজি ৪০০ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। উক্ত মাদক…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থানের কর্মসূচির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যে শুরু হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ…
পাটগ্রাম প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ভুট্টা ক্ষেতে ভুট্টা সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে প্রবল শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল করিম মারা যান। বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতামূলক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এই সভায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থী। সভায় শিক্ষার্থীরা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু,…