Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং উচ্চ রক্তচাপজনীত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। সরকার ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। তবে টেকসই অর্থায়নের অভাবে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই সংকট মোকাবেলায় প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো অত্যন্ত জরুরি। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে আজ (১৭ই মে) রাজধানীর বিএমএ ভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা। এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। এবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। খবর জিও নিউজের। শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে। নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরও বলেন, অনেক ছাত্রী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য। “…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার, মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কিটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলালিংক সিম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় জুয়েল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে, অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে সিম কার্ড, হার্ডডিস্ক, পেন ড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চিকে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সব শ্রেণি পেশার মানুষদের পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা থেকে উদ্বুদ্ধ গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট গ্রামের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার (১৬ মে, ২০২৫) বিকাল ৪টায় বিরিঞ্চি জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামটিকে মাদকমুক্ত ‘স্মার্ট গ্রাম’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম। তিনি বিরিঞ্চি গ্রামবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ- গ্রাম-দেশ গড়তে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। গ্রামটির…

Read More

ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ মে) সকালে ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলাপরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারআবু সাঈদ। ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এস. এম. আব্দুললতিফের সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,জাসা গ্রুপেরব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা: এম.এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, বৃত্তিকমিটির সদস্য ও সহ সভাপতি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের ৬৩তম বছরে পর্দাপন উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা চাঁদাবাজ উজ্জল মিয়ার গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার দুপুরে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা বলেন,আমরা তার থেকে মুক্তি চাই। তার গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না হলে এলাকায় শান্তি ফিরবে না। এ সময় নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে, একটা নতুন ব্যাংক হতে হবে। এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে। তিনি বলেন, এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত। যেখান থেকে মুনাফা তুলতে পারবেন না মালিকরা। তিনি আরও বলেন, মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি, এটা নিয়ে নতুন চিন্তা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, পরিসংখ্যানে দেখা…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে বকেয়া বেতন-ভাতা “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(৮ম পর্যায়)” শীর্ষক প্রকল্প অনুমোদন এবং প্রকল্পের কর্মরত দক্ষ ও অভিজ্ঞ রাজস্বকরণ, ঈদুল আজহা’র পূর্বে পরিশোধসহ ৫দফার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন। শনিবার(১৭মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ৫দফার দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,ঈদুল ফিতরেও প্রকল্পের জনবল ও শিক্ষক-কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দক্ষিণ বঙ্গের মানুষদের উচ্চ শিক্ষার পথ সহজ করতে ২০১১ সালে কীর্তনখোলার তীরে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)। কিন্তু পথচলার ১৪ বছর পেরিয়ে গেলেও অব্যাহত রয়ে গেছে নানামুখী সংকট। এই সময়ে দায়িত্ব পালন করেছেন মোট ছয়জন উপাচার্য (ভিসি), যার মধ্যে তিনজনই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনাকাঙ্খিত বিদায় নিতে বাধ্য হন। কিন্তু বারবার প্রশাসন বদলালেও বদলায়নি বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা। প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শ্রেণিকক্ষ, গবেষণাগার, আবাসন কিংবা পর্যাপ্ত শিক্ষক। নেই পর্যাপ্ত একাডেমিক ভবন, নেই আধুনিক সুযোগ-সুবিধাও। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট এখন স্থায়ী রূপ নিচ্ছে। সংকটের পাহাড়, পরিকল্পনার ঘাটতি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় , বর্তমানে…

Read More