- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘রিসার্চ ফেস্টিভ্যাল-২০২৫’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যানারে একাধিক বানান ভুল চোখে পড়ায় তা সরিয়ে ফেলা হয়। তবে ব্যানারের ভুল নিয়ে প্রতিবেদন করতে গিয়ে নামসর্বস্ব এক সাংবাদিক নিজেই আরও বেশি ভুল করে বসেছেন—এ নিয়ে এখন চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক পরিচয়ধারী ছাত্রদল নেতা তানভীর আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, ফেস্টিভ্যালের ব্যানারে ৯টি বানান ভুল ছিল। অথচ সেটি নিয়ে প্রতিবেদন করতে গিয়ে তানভীর আহমেদ নিজে ১৫টি বানান ভুল করেছেন। রিপোর্ট তৈরির…
স্টাফ রিপোর্টার :ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবীতে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাসাইল ডিগ্রী কলেজের সামনে বাসাইল-টাঙ্গাইল সড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শুভ ভূঁইয়া, বাসাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান, যুগ্ম আহ্বায়ক অনিক খান, উপজেলা ছাত্রদলের সদস্য আজিজুল হক বিজয়, সদস্য ইমরান খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য রেজুয়ান ইসলাম রিফাত, পারভেজ…
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি: নালিতাবাড়ীতে প্রায় একমাস ধরে পায়ে ক্ষত নিয়ে অসুস্থ থাকার পর প্রায় দুই সপ্তাহ আগে প্রথম দফা অস্ত্রোপাচার করে কিছুটা সুস্থ হয়েছে বন্যহাতি। এবার দ্বিতীয় দফায় বন্যহাতির চিকিৎসা করেছে বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ। রোববার (১৮ মে) দুপুরে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহীন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়। এর আগে গত ১ মে বৃহস্পতিবার বন্যহাতিটির পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপাচার করা হয়। ওই অস্ত্রোপাচারের পর প্রায় দুই সপ্তাহের ব্যবধানে হাতিটির পায়ের ক্ষতি প্রায় ৮০ শতাংশ সেড়ে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বন বিভাগ জানায়, একটি বন্যহাতি পায়ে গভীর কয়েকটি ক্ষত নিয়ে তিন পায়ে কাটাবাড়ি পাহাড়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৯ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের…
মৌলভীবাজার প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনি হলফনামায় যে সম্পদের হিসাব দিয়েছেন তার সঙ্গে বাস্তবের গড়মিল পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, “শেখ হাসিনাসহ তার পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে তদন্ত কাজ করছে দুদক। এরই মধ্যে শেখ হাসিনার নির্বাচনি হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে বাস্তবের গড়মিল পাওয়া গেছে। আমরা সেই অনুযায়ী মামলা-মোকদ্দমার দিকে যাব।” রোববার দুপুরে মৌলভীবাজারে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-হবিগঞ্জের মৌলভীবাজার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনার বোন ও সন্তানের বিরুদ্ধে আরও দুটি মামলা অনুসন্ধান পর্যায়ে রয়েছে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর থানার বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ মে ২০২৫ ইং তারিখে পরিচালিত এ অভিযানে তুলসীঘাট এলাকা থেকে মো. শাহীন (২৭), মো. শহিদুল ইসলাম (২৩) ও মো. রিমন মিয়া (১৩) এবং গাইবান্ধা শিল্পকলা একাডেমির সামনে থেকে মো. শাওন হোসেন (৩০) কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গাইবান্ধা সদর থানা মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আন্তর্জাতিক ডেস্ক গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দুই মাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (১৭ মে) কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে, তারা ৯ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত- যদি এর বিনিময়ে গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে। একইদিনে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ নামে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দেয়, যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাসের নতুন প্রস্তাবে বলা হয়েছে- প্রতিদিন গাজায় ৪০০ ট্রাক…
গুলিস্তানে মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। খুদে বার্তায় তিনি বলেন, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি।বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়। রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফারুক বলেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার। সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নেই। সংসদ সদস্য,…
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন শেষে কুমারখালী টু পান্টি সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রসঙ্গত: চলতি মাসের ১২ তারিখে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির কথা বলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন। পরবর্তীতে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর পরিবার উপজেলা…