- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবউল আলম খাসনবীশ, সমাজসেবা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন প্রমুখ। সেমিনারে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ইশরাক হোসেন তার পোস্টে বলেন, ‘শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। তিনি বলেন, ‘অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’ তিনি…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুর উপজেলাতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আব্দুস সাত্তার নামের (৬৮) বছরের এক বৃদ্ধকে আটক করেছে গ্রামবাসী। এ সময় আটক ওই বৃদ্ধ এর গলায় জুতার মালা ও মুখে চুনকালি মেখে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় এলাকা বাসি। আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার ৫ নংঝালুকা ইউনিয়ন সায়বাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধ একই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আব্দুস সাত্তার শিশুটিকে ফুসলিয়ে জোর করে বাড়ির পাশে বাঁশঝাড়ের দিকে নিয়ে যান। এরপর শিশুটির পোশাক টেনেহিচরে খোলার চেষ্টা…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম কুন্তশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার ১৯ মে সন্ধ্যা ৭.০০ টায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পাশে যাত্রীছাউনি সংলগ্ন বটবৃক্ষের নিচে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুদ্ধিবৃত্তি, জ্ঞানচর্চা ও উৎপাদনের এক অনন্য দৃষ্টান্ত হিশেবে দেশব্যাপী সমাদৃত। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম। তারই ধারাবাহিকতায় বুদ্ধিবৃত্তিক চর্চা ও আলোচনার কেন্দ্র হিশেবে কুন্তশালা নামক পাঠচক্রের আত্মপ্রকাশ। রোববার সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মশাল ও ধূপ জ্বেলে এক আলোআঁধারিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান অমিতের সঞ্চালনায় অতিথি ও সংগঠকরা তাঁদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ছুটিতে থাকা এমডি ওয়াসেক মো. আলীসহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ মে) ঋণ জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের ঋণের নামে শত শত কোটি টাকা আত্মসাতের এ মামলার ৩৭ আসামির মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বর্তমান কর্মরত ১০ কর্মকর্তার নামও রয়েছে। তারা হলেন- ১. সৈয়দ ওয়াসেক মো. আলী, ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান ছুটিতে), ২. এস এম আজহারুল ইসলাম, এসইভিপি বিভাগীয় প্রধান, ইন্টারন্যাশনাল ডিভিশন, ৩. মোহাম্মদ মাসুদ পারভেজ, ইভিপি ও বিভাগীয় প্রধান, ট্রেজারি ডিভিশন, ৪. সাফায়েত আহমেদ চৌধুরী, ইভিপি ও বিভাগীয় প্রধান,…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম ব্যবহার করে খোলা একটি ফেসবুক পেইজ থেকে অসত্য তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের কিছু ছাত্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৯ মে) ক্যাম্পাসস্থ ইবি থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন বিভাগটির মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র সোলাইমান হোসেন। অভিযোগে তিনি বিবাদী হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন। তারা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের রানা আহম্মেদ অভি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেলিম ও মুরাদ আলী। অভিযোগে বলা হয়, উক্ত তিনজন বিবাদী ‘Islamic University, Kustia’ পেইজের মাধ্যমে ক্যাম্পাস সংলগ্ন হোয়াইট হাউজ মেসে বসবাসরত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন…
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড.গোলাম রব্বানী ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড.মামুন অর রশিদ এর অপসারণ কে বেআইনি বলে আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। ১৯ ই মে সোমবার উক্ত সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড.মোঃমোর্শেদ হাসান খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি বলা হয়। বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ কে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীর সরকারী কলেজ ছাত্রদল শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে রবিবার দুপুরে পলাশবাড়ী সরকারী কলেজে ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী,স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ আসামীকে অবিলম্বে গ্রেফতার সুষ্ট বিচার এবং নিরাপদ ক্যাম্পাস ও আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবিতে পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারী কলেজ এর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহাজান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুর রহমান মাজেদ এর পরিচালনায় এতে…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য তৈরি করা ব্যায়ামাগার দখল করে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শিক্ষার্থীদের অভিযোগ, এই কক্ষটি ছাত্রলীগ ব্যবহার করতো ‘টর্চার সেল’ হিসেবে। এই কক্ষেই শিক্ষার্থীদের ধরে এনে নির্যাতন চালানো হতো। এখন সেই কক্ষ ফিরেছে আগের রূপে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কক্ষটি দখলমুক্ত করে আবারো ব্যায়ামাগার স্থানান্তর করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ২৮ অক্টোবরে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ব্যায়ামাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই ব্যায়ামাগারের নিয়ন্ত্রণ নেয় শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। অতীতে দখলকৃত এ ব্যায়ামাগার থেকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের তথ্যমতে,…