Author: admin

নিজস্ব প্রতিবেদক সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন, জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে যৌথসভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ । এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমূদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং রুবিকস কিউব চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনের জন্য তৈরি করা হয়েছে ৫৫টি স্টল। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহনকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা…

Read More

রাজশাহী প্রতিনিধি আচ্ছা যদি কেউ বলে ‘মৃত্যুর পরেও আমাকে ছেড়ে যাবেনা’ রাখতে পারবেন সেই কথা? সবার উত্তর হবে ‘হয়তো সম্ভব নয়’। তবে পৃথিবীতে ভালোবাসার জন্যে মানুষ পারেনা এমন কোনো কাজ নেই। রাজশাহীতে বসবাসকারী শাজাহান মিয়া। সম্রাট শাজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তাজমহল নির্মাণ করেছিলেন। রাজশাহীর এই শাজাহান হয়তো স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করতে পারেননি; কিন্তু হৃদয়ে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা যেন সম্রাট শাজাহানের তাজমহলকেও হার মানিয়েছে। শাজাহান রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকার বাসিন্দা। ১৯৬৯ সালে খায়রুন্নেছাকে বধূ করে ঘরে তুলেছিলেন শাজাহান মিয়া। ২০০৪ সালে হঠাৎ প্রিয়তমা স্ত্রী খায়রুন্নেছা স্ট্রোক করে…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’ প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সাথেও কথা বলেন তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত…

Read More

বীরগঞ্জ প্রতিনিধি কালের বিবর্তনে আমাদের দেশে সোনালু গাছের দেখা এখন খুব একটা মেলে না। তবে যেখানে এই গাছ এখনো টিকে আছে, সেখানে বসন্ত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে হলুদ ফুলে প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। রাস্তার পাশে ঝুলে থাকা ফুলের মালার মতো থোকাগুলো পথচারীদের চোখে এক শান্তির পরশ বুলিয়ে দেয়। ক্লান্ত মন ও শরীর যেন মুহূর্তেই প্রশান্তিতে ভরে ওঠে। দিনাজপুরের বীরগঞ্জে এখন প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে সোনালু ফুল। গ্রীষ্মের দাবদাহের মধ্যে এই হলুদ রঙের ফুল যেন পথচারীদের ক্লান্তি ভুলিয়ে দেয়। উপজেলার বিভিন্ন সড়কের পাশে, বাড়ির আঙিনায়, বিদ্যালয়ের চারপাশে, এমনকি ফাঁকা জমিতেও ফুটে উঠেছে সোনালু ফুলের মৃদু সৌন্দর্য। এই দৃশ্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে রাশিয়া দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। তুলনামূলকভাবে কম খরচ, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, সহজ ভর্তি প্রক্রিয়া এবং প্রায় শতভাগ ভিসা সাফল্যের হার এই সকল সুবিধার কারণে রাশিয়া এখন অনেক শিক্ষার্থীর প্রথম পছন্দ। বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি, যার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ থেকে গিয়েছে। বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি ও হসপিটালিটি সেক্টরের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বজুড়ে স্বীকৃত ও সম্মানিত। রাশিয়ায় ভর্তি পেতে IELTS বা অন্য কোনো আন্তর্জাতিক ভাষা পরীক্ষার সনদ বাধ্যতামূলক নয়। বাংলাদেশি শিক্ষার্থীদের শুধুমাত্র SSC ও HSC পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ থাকলেই আবেদন…

Read More

রাজশাহী প্রতিনিধি অবশেষে স্বপ্ন হলো সত্যি, অ্যান্টার্কটিকা! এভাবেই প্রতিবেদক কে নিজের আনন্দের কথা জনাচ্ছেন বিশ্ব পর্যটক তানভীর অপু। যিনি গত ১৯ বছর এই পৃথিবীর পথে ঘুরে বেড়াচ্ছেন। এ পর্যন্ত ৭ টি মহাদেশ ৯২ টি দেশ ও ৯৩৭ টি শহর ঘুরেছেন এই সুন্দর পৃথিবীতে। রাজশাহীর ছেলে তানভীর অপু। ভ্রমণকে খুব ভালোবাসেন তিনি। এখন বসবাস করছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড থেকেই ভ্রমণের গল্প শুরু। ছোটবেলা থেকেই তানভীর অপুর অদ্ভুত একটি বাতিক ছিল। টাকা জোগাড় হতেই বেরিয়ে পড়তেন ঘুরতে। তারই ধারাবাহিকতায় তিনি এ পর্যন্ত ৯২টি দেশের ৯৩৭টি শহর ঘুরেছেন। শুনতে অবাক লাগছে, তাই না? মনে হতে পারে এত টাকা তিনি পান কোথায়? এ প্রশ্নের উত্তরটি…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ১.পরিচিত স্বজনদের অনেকেই আশাহত হন উত্তরটা শুনে।তখন আবার বলতে শুরু করেন, না র*ক্ত বের হয় নাই বা বলতে চেষ্টা করেন ক্ষ*ত গভীর হয় নাই,এমন কিছু। অনেকে বলেন, আঁচড়ে দিয়েছে। এই একটু সামান্য। কেউ বলেন, পোষা বিড়াল। দিতেই কি হবে? ২.কথা হচ্ছে, আপনি যতগুলো ব্যাখ্যা দিয়েই চিকিৎসককে প্রশ্ন করেন না কেন উত্তর একটাই। ভ্যাক্সিন নিতে হবে। এবং সেটা এমন কোনও জায়গা থেকে, যেখানে ভ্যাক্সিনের মান নিয়ন্ত্রণ করবার জন্য আবশ্যকীয় নিম্ন তাপমাত্রা বজায় রাখবার সুযোগ আছে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ব্যাকআপের ব্যাবস্থা থাকা তাই জরুরী। ৩.র‍্যাবিস ভ্যাক্সিন দেয়া কেন এত জরুরী? এই ভাইরাস আক্রান্ত হলে মৃ**ত্যুর নিশ্চয়তা…

Read More

মোঃ নাসরুল্লাহ সাকিব| ১৯ মে ২০২৫ || বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জাপানের খ্যাতনামা ফুটবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মল্টেন কর্পোরেশন’-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ১৯ মে ২০২৫, সোমবার বিকাল ৩টা থেকে বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে মল্টেন কর্পোরেশন আগামী তিন বছরের জন্য বাফুফের অফিসিয়াল ফুটবল পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। চুক্তির শর্ত অনুযায়ী, মল্টেন কর্পোরেশন প্রতি বছর বাফুফেকে দুই হাজার ফুটবল বিনামূল্যে সরবরাহ করবে। পাশাপাশি, বাফুফে আরও দুই হাজার ফুটবল বিশেষ মূল্যে মল্টেন কর্পোরেশন থেকে ক্রয় করবে। এই পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি বাংলাদেশের ফুটবল…

Read More

মোঃ নাসরুল্লাহ সাকিব ১৯ মে ২০২৫ ||বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালার বিকাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এক যুগান্তকারী অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। এই অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় যুব নীতি ২০১৭-এর পর্যালোচনা, যুব-নেতৃত্বাধীন সংস্থার ডাটাবেজ তৈরি এবং যুব ও জেন্ডার সংক্রান্ত তথ্যভিত্তিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “২০২২ সালে জাতীয় যুব নীতির প্রথম পর্যালোচনা হওয়ার কথা ছিল। এটি তরুণদের অন্তর্ভুক্তি ও উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ।” UNFPA প্রতিনিধি মাসাকি ওয়াতাবে…

Read More