Author: admin

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৯ মে সোমবার সন্ধা ৭ টায় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মাসুম,নাজমুল হক মুন্না, এম হৃদয় আহমেদ এ সময় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় বৈশাখী টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ ও শাহনামার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম কে সভাপতি ও দৈনিক বর্তমান,ভোরের অঙ্গীকার এর প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন বরিশাল…

Read More

বাকি বিল্লাহ -বাগেরহাট রামপাল-মংলায় কুরআনের আলোয় আলোকিত গ্রাম গড়ার লক্ষে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহিঃ) ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মা’হাদুল কুরআন ফাউন্ডেশন কতৃক পরিচালিত “নুরাণী মুয়াল্লিম প্রশিক্ষণ” গ্রহনের লক্ষে এপ্রিল ১৯, ২০২৫ তারিখে রামপাল থেকে বাচাইকৃত প্রায় ৩০ জন প্রশিক্ষণ গ্রহিণের লক্ষে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হন। দীর্ঘ ০১ মাসব্যাপী মাওলানা কারী জনাব আনোয়ার সাহেবের মাধ্যমে তারা নুরাণী মুয়াল্লিম প্রশিক্ষণ লাভ করেন। গতকাল ১৮ ই মে ২০২৫ তারিখ রাত ০৯ ঘটিকায় প্রশিক্ষণ প্রাপ্তদের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সমপন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহিঃ) ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর প্রশাসন জনাব…

Read More

বেনাপোল প্রতিনিধি:যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হযরত আলী ও এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় মায়ের সাথে গোসল করতে গিয়ে হোসাইন নামের ৫ বৎসরের এক শিশু নিখোঁজ হয়েছে। ২০ মে মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিটের সময় তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভাওয়ালের পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে ছুটে এসে পুকুরে অনেক পানি দেখতে পেয়ে তাদের ডুবুরি ইউনিট না থাকায় তারা উদ্ধার কাজে অপারগ স্বীকার করে বরিশাল থেকে ডুবুরি ইউনিটকে খবর দেন। সরজমিনে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের ফাইটারগন দাড়িয়ে থাকলেও এলাকার ৩০/৩৫ জন লোক মিলে জাল টেনে অনেক সময় খোঁজার চেষ্টা করে তারা শেষে ব্যর্থ…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জের পীরগাজনে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে ওই যুবকের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।ফারুক হোসেন সুরত আলী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পীরগাজন গ্রামের আব্দুল আজিজের পুত্র। প্রাত্তন চেয়ারম্যান আলহাজ্ব জি এম সুরত আলী বলেন, ফারুক হোসেন কয়েক বছর আগে ইতালী যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। সে সময় প্রতারকের খপ্পরে পড়ে অনেক টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে পরিপাটি সদালাপী ও হাস্যোজ্জ্বল ফারুক হোসেন ধীরে ধীরে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। পরিবার পরিজন কিংবা কোলাহল ছেড়ে নির্জনতাকেই বেছে নেন তিনি। স্বাভাবিক জীবন ছেড়ে বসতভিটার এক পাশে ঘর বানিয়ে প্রায় ৫ বছর তিনি সেখানেই একাকী বসবাস করতেন। হয়ে পড়েন মানসিকভারসাম্যহীন। একপর্যায়ে মঙ্গলবার দুপুরের দিকে ফারুক হোসেনের নির্জন বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা সেখানে যেয়ে ঘরের মেঝেতে তার অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে অবহিত করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রায় ৭দিন যাবত পরিবারের অন্য কারও সাথে ফারুক হোসেনের দেখা সাক্ষাৎ হয়নি। এর মধ্যে যে কোন সময় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৮ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাফিস মুহাম্মদ মিকাইল। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিইউডিএস এর সদস্যদের ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করে উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার। মোট ১৮৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ছিল ৮৪.১৫ শতাংশ। সভাপতি পদে মো. মেহেদী হাসান সোহাগ ১২৫ ভোট এবং…

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবু ইসহাক অনিক। মঙ্গলবার (২০ মে) বিকাল ৩.০০ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ৯ সদস্য বিশিষ্ট ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফটোগ্রাফার শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ পত্রিকার আলাওল করিম ফয়সাল, অর্থ সম্পাদক হিসেবে…

Read More

সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদে VWB(ভিডব্লিউবি) কর্মসূচির চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৯ টি ওয়ার্ডের ২৬৭ জন কার্ডধারী দুস্থ অসহায় মানুষদের মাঝে ৩০ কেজি করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাউল বিতরণ করা হয়েছে। ২০ মে ২০২৫ ইং তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, VWB(ভিডব্লিউবি) চাউল বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন, জনাব ইঞ্জিনিয়ার মো: মোহায়মেনু, প্রশাসক (ইউপি চেয়ারম্যান,৩ নং ধুবিল ইউনিয়ন ) ও উপজেলা আইসিটি অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, ইউপি ট্যাগ অফিসার মোঃ অসীম আমিন, ইউপি সচিব স্বপন কুমার সরকার,ইউপি সদস্য গণ, হিসাব সহকারী সাবানা খাতুন ও উদ্যােক্তা আলিফ হোসেন,স্থানীয় গণ্যমান্য…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে এ কর্মশালা হয়। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম । মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শার্লী হামিদ, কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুপ জিন্নাত রিয়া প্রমুখ। বক্তারা তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, পাবলিক প্রেস ও পাবলিক পরিবহন ধুমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: বৈষম্য ও দুর্নীতিবিরোধী একটি সংগঠিত ছাত্র সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। আজ ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সদর উপজেলা কমিটির অনুমোদন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সমাজের সচেতন ভূমিকা অপরিহার্য। তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও ন্যায্যতার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সোহাগ আহম্মেদ শুভ, সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম,…

Read More