
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদে VWB(ভিডব্লিউবি) কর্মসূচির চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৯ টি ওয়ার্ডের ২৬৭ জন কার্ডধারী দুস্থ অসহায় মানুষদের মাঝে ৩০ কেজি করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাউল বিতরণ করা হয়েছে।
২০ মে ২০২৫ ইং তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, VWB(ভিডব্লিউবি) চাউল বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন, জনাব ইঞ্জিনিয়ার মো: মোহায়মেনু, প্রশাসক (ইউপি চেয়ারম্যান,৩ নং ধুবিল ইউনিয়ন ) ও উপজেলা আইসিটি অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, ইউপি ট্যাগ অফিসার মোঃ অসীম আমিন, ইউপি সচিব স্বপন কুমার সরকার,ইউপি সদস্য গণ, হিসাব সহকারী সাবানা খাতুন ও উদ্যােক্তা আলিফ হোসেন,স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক এবং কর্মসূচীর উপকারভোগী জনগণ। এসময় উপকারভোগী জনগণ দু-মাসের চাউল পেয়ে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।