- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমে বলেন, নারী নির্যাতনের মামলায় গতকাল সোমবার (১৯ মে) রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। রিমান্ডের বিষয়ে তিনি বলেন, আপাতত রিমান্ডের আবেদন করব না। তবে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি এক নারীকে মারধর করে টেনেহিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। ভুক্তভোগী ওই…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর দখল, মাদক সেবন ও বিক্রি, এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় উত্তর চড়াইল পঞ্চায়েত বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্পের ঘরের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তৃতা দেন হেমায়েত, মধু, উর্মিলা, সুখি, রমেশ, খালেক ও মজনু গাজি। বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি আবাসনের ঘরগুলো তাসলিমা, ছাবিনা, সুমাইয়া, ছামিয়া, ময়ূরী ও তানিয়া নামের কিছু ব্যক্তি জোরপূর্বক দখল করে সেখানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তারা মাদক সেবন ও বিক্রিসহ এলাকায় বিশৃঙ্খলা…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ভাষানটেকে থানাধীন মাটিকাটা এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্যাং লিডার হিটলু বাবু(২৩) অরফে আব্দুল লতিফ বাবু সহ ১০ জনকে আটোক করেছে ১০ সিগনাল ব্যাটালিয়নের ভাষানটেক আর্মি ক্যাম্প। এসময়ে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করাহয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং ক্যাম্প উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান এর নেতৃত্বে ২০ মে ২০২৫ ইং তারিখ মাটিকাটা এলাকায় সু-নির্দৃষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক ৮৬ স্বতন্ত্র সিগনাল ব্রিগেডের অধীন ১০ সিগন্যাল ব্যাটালিয়নের ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল সন্ধ্যা থেকে টকটি সাড়াসি অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে আজ ভোর ২ ঘটিকার তাদের আটক করতে সক্ষম হয়। অভিযানে দলনেতা “হিটলু বাবু …
মোঃ রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৯ মে – ২০২৫ ) বিকেলে নলডাঙ্গা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা সিএনজি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু,নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক…
নিজস্ব প্রতিবেদক ঢাকা সাভারে মেঘনা ফিডের আড়ালে অনুমোদনহীন ফ্রেসটেক এগ্রো লিমিটেড কারখানা খুলে দেওয়ার চারদিন পর আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে মূল ফটকে ব্যানার লাগিয়ে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরআগে গত সোমবার মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে হাঁস, মুরগি, গরু ও মাছের খাদ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করে দিয়েছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার অনুমোদনহীন পশু খাদ্য তৈরি ‘ফ্রেসটেক এগ্রো লিমিটেড’ কারখানা নিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রাণিসম্পদ দপ্তরের। এরপরেই অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন। কিন্তু…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করার জন্য ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে বাসাইল ব্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি’র কোঅর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি আফরোজা খানম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, প্রোগ্রাম অর্গানাইজার মো. শামীম হোসেনসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকলেও কিছু শিক্ষক বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তৈরির চেষ্টা করছেন বলে গুঞ্জণ শুরু হয়েছে। নবনিযুক্ত উপাচার্যকে ঘিরে একটা বলয় তৈরির জন্যই সাদা দল নিয়ে শিক্ষকদের একটি অংশ সরব হয়েছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি ড.সুচিতা শরমিন এর অপসারণের পর বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে গত ১৩ ই মে অধ্যাপক ড. তৌফিক আলম উপাচার্য হিসেবে নিয়োগের দিন হঠাৎ বিএনপিপন্থি বলে পরিচিত শিক্ষকদের কয়েকজন এক হয়ে মিটিং করে সাদা দল প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে গুঞ্জন উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। প্যাকেজ দুটি হলো- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে ফাইজ তাইয়েব আহমেদ লিখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি লিখেন, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়। এর আগে, রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়ে। পরদিন সোমবার তাজে ঢাকার আদালতে হাজির করা হয়। গতকাল সোমবার (১৯ মে)…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দুপুরে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন জামিল আহম্মেদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ইমিগ্রেশন…