- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জামালপুর প্রতিনিধি জামালপুর ভূমি অফিসের একদল অসাধু চক্রের সহযোগিতায় চিহ্নিত ভূমিদস্যু শাহাদাত হোসেন পলাশ কর্তৃক শহরের যোগীরঘোপা এলাকায় ভুয়া দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা দাবীর পায়তারা করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার ( ১৯ মে) দুপুরে শহরের ১১ নং ওয়ার্ডের যোগীরঘোপা এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী জমির মালিক শেখ ফরিদ, আশরাফ আলী ও জুলহাস মিয়া। সংবাদ সম্মেলনে শেখ ফরিদ অভিযোগ করে বলেন, আমি জামালপুর শহরের যোগীরঘোপা এলাকায় ওয়ারিশ সূত্রে মা এর প্রাপ্ত ৫.৫৩ শতাংশ জমি দীর্ঘদিন যাবত আমরা ৩ ভাই ভোগদখল করে আসছি। জমির সকল বৈধ কাগজপত্রাদিও আমাদের নিকট আছে। রাস্তার সাথে…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জে সুচি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সুচি রানী রায় পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সুচি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পুলিশ, এলাকাবাসী, পরিবারের লোকজন ও স্কুলের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সুচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। স্কুলেও অনেকটা অনিয়মিত ছিলো। বাড়িতেও লোকজনের সাথে অস্বাভাবিক আচরণ করত। প্রায়ই চিৎকার চেঁচামেচি করত। গতকাল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বগুড়ায় চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অনেকের প্রশ্ন সেই ব্যাক্তি কি বেঁচে আছেন? খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম মতিউর রহমান (৪০)। নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামে তার বাড়ি। জানা গেছে, তিনি বেঁচে আছেন। তবে তিনি ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা। জানা যায়, আদমদিঘীর নশরৎপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী কমিউটার ট্রেন থেকে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হয়। ঘটনাটি রোববার (১৮ মে) দুপুর সাড়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়গুলো তুলে ধরেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি ১০টি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো- প্রথমত : আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত : নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি তৃতীয়ত : আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও, মতামত দেওয়ার আগেই এবং একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা…
নিজস্ব প্রতিবেদক ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে গানে গানে এবং স্লোগানে মেতেছে বিক্ষোভকারীরা। টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগরভবন ব্লকেড কর্মসূচির পালন করছে তারা। মূল ফটক আটকে নতুন এ কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে সংগীত পরিবেশন করছেন। আন্দোলনে সংহতি প্রকাশ করে গান পরিবেশনে অংশ নিয়েছেন সংগীত পরিচালক ইথুন বাবু, প্রতিবাদী সংগীত শিল্পী মৌসুমি, সংগীতশিল্পী পলাশসহ বেশ কিছু সংগীতাঙ্গনের মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগানও ধরছেন তারা। অন্যদিকে আদালতের রায়…
টেকনাফ ( কক্সবাজার) । প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের নির্দেশনায়, কোস্ট গার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফুট পেট্রোল প্রদান, ১৩ টি জাহাজ এবং উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, বালু ও ভূমিদস্যুতা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে। দিনে বা রাতে যেকোনো সময় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সমন্বিত পদক্ষেপের ফলে দেশের সকল নদী বাঁচাতে হবে। বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন…
পঞ্চগড় প্রতিনিধি: চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত সরকার বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাবান্ধা থেকে প্লাস্টিক পণ্যের ট্রাক ফেরত গেছে। ট্রাকটিতে কয়েক লাখ টাকার পিভিসি দরজা ছিল। রোববার (১৯ মে) বিকেলে ট্রাকটি ফেরত পাঠানো হয়। তবে এই বন্দর দিয়ে নয় ট্রাক প্লাস্টিক দানা ও দশ ট্রাক কটন র্যাগস ভারতে রপ্তানি হয়েছে। নেপালে রপ্তানি হয়েছে তিন ট্রাক আলু। বন্দর সূত্র জানায়, ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানিনির্ভর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয় সীমিত পরিসরে। তবে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কটন র্যাগস, প্লাস্টিক পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী রপ্তানি হয়। এই নিষেধাজ্ঞার কারণে এসব পণ্য রপ্তানি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। গত ২৯ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন ৫…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপ্রার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। রোববার পশ্চিম লন্ডনের একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এটি মানুষের রাজনৈতিক…