Author: admin

শার্শা প্রতিনিধি যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করেছে বিজিবি। শনিবার (১৭মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কারপাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চোরাকারবারীদের…

Read More

পঞ্চগড় প্রতিনিধি শনিবার (১৭ মে) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ। বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন, কলারোয়ার চিতলা গ্রামের মর্জিনা, নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম, যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে ফাইজান শেখ, নোয়াখালীর শ্যামনগরের…

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংস্থার সতীহাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য কেন্দ্রীয় কার্যালয়ের এইচআর এডমিন খালেদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, প্রোগ্রাম অফিসার মোল্লা আজাদুল হক, নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন, সতীহাট শাখাা ব্যবস্থাপক মামুনুর রশীদ, মান্দা উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ। উল্লেখ্য, ‘পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’ এর শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার মৈনম ইউনিয়নে শিশুদের নিয়ে ১৮টি স্কুল পরিচালিত…

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমনে…

Read More

মনোহরদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী ঐতিহ্যবাহী হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি খেলার পূর্বে বক্তব্যে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করেন এবং আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করেন। এ সময় তিনি বলেন, “দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়ার আহবা জানান। টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে তারা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি করছেন তার সমর্থকরা। নগরভবনের প্রধান ফটক আটকে সেখানে অবস্থান নিয়েছেন কয়েকশত মানুষ। ফলে বন্ধ হয়ে গেছে সেবা কার্যক্রম। রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকের সমর্থকরা। ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের…

Read More

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামে বজ্রপাতের ঘটনায় সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশেই খেলছিল সিফাত। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিফাত গোহালিয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা অজব আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রঝড়ের আশঙ্কা…

Read More

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসেম আহমেদ সিদ্দিকী। তিনি শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। ১৭ মে শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বার্তা প্রেরণ করা হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত ক্রমে এই অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি নিয়ামুল হাসান আনন্দ শেরপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি…

Read More

কালিহাতী প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর নির্জন বাড়ীর শয়নকক্ষে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩ টার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। এঘটনায় পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের শযনকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০/১২ বছর আগে মারা…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত যোগাযোগ নম্বরে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি সম্পর্কে এসএমএস পাঠিয়েছে জাবি শাখা ছাত্রদল। আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় শিক্ষার্থীরা এই বার্তাটি পান। এ ঘটনার পর অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইংরেজিতে লেখা ওই বার্তায় বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগ্রহীদের ২১ মে’র মধ্যে একটি অনলাইন ফর্মে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, যার লিংকও এসএমএসে সংযুক্ত ছিল। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সামাজিক…

Read More