- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে ১১টি অস্থায়ী গবাদিপশুর হাট বসানো হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর এবার প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্রের (টেন্ডার) মাধ্যমে হাটগুলোর ইজারা দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতার সৃষ্টি করেছে। বুধবার (২১ মে ২০২৫) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে এই ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, এনসিপি, বৈষম্যবিরোধী আনদোলনের কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছভাবে টেন্ডার বক্স খুলে ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বছর ১১টি পশুর হাটের ইজারা নিতে ৪২টি সিডিউল বিক্রি করা হয়। যাচাই-বাছাই…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডর স্থাপনের কথা ‘গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না। বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডিমেতে এক ব্রিফিংয়ে তিনি দৃঢ়তার সঙ্গে এসব কথা। নিরাপত্তা উপদেষ্টা বলেন, করিডরের বিষয়টা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। যেহেতু আরাকানে সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাই রুট দিয়ে সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদের এইটুকুই বললো যে, কাছেই যেহেতু বর্ডার, তাদের সাহায্য করতে, যাতে ত্রাণগুলো ওপারে নিয়ে যেতে পারে।…
রানা ইস্কান্দা রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। তারেক রহমান এই তরুণদের চিন্তা-ভাবনা ধারণ করতে চান বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। তিনি বলেন, তরুণদের বিএনপির প্রতি আকৃষ্ট করার উদ্দেশে আগামী ২৪ মে সমাবেশ অনুষ্ঠিত হবে। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে এবং তাদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান। গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মইনুল হাসান সাদিক বলেন, স্বৈরচার-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করে ৬৫ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোদের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা করেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সভা শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব…
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় মো. নাসির উদ্দিন ফকির (৪৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির…
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সচেতন নারী সমাজের আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা যেসব প্রস্তাবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক তা অবিলম্বে বাতিল কতে হবে। নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে, এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল! সুতরাং এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল করতে হবে। বক্তারা সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রনয়নের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করবে। “সমাজ…
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে। গতকাল মঙ্গলবার (২০ ই মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড.মোছা. সানজিদা সুলতানা এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উক্ত অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ইংরেজি বিভাগ-কে নিম্নোক্ত শর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলোঃ ক) তার যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদানের তারিখ, এই ২ এর মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত তিনি রেজিস্ট্রার হিসেবে বলবৎ…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন। গত এপ্রিল মাসে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উন্মোচন করে আসামিদের গ্রেফতার এবং ধৃত আসামিদের নিকট থেকে চোরাই মালামাল উদ্ধার করেন এস আই মোশারফ হোসেন। সেই কাজের স্বীকৃতিস্বরূপ এবার তাকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসাবে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) জেলা পুলিশের মাসিক অপরাধ ও পুরস্কার বিতরণী সভায় তাকে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার জনাব,মো. মিজানুর রহমান।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার (২১ মে) চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ সিনেটর ও এমপি। মোটা দাগে তিনটি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হচ্ছে- জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভেঙে ফেলা। এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরও গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিন জনকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই তিন জনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও,…