Author: admin

পাটগ্রাম প্রতিনিধিবিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভোটের জন্য ১৬ বছর আন্দোলন সংগ্রাম করলাম। শেখ হাসিনাকে বিতাড়িত করলাম আর এখন উপদেষ্টাদের কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। বুধবার (২১ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা তো ভোট বিহীন ক্ষমতায় ছিল আপনারাও যদি ভোট বিহীন ক্ষমতায় থাকতে চান তাহলে শেখ হাসিনা ও আপনাদের মধ্যে পার্থক্য কি? সাবেক উপমন্ত্রী দুলু প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। আপনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি ‘ক’ শ্রেণির পৌরসভায় প্রশাসনিক নিয়মনীতি উপেক্ষা করে একাধিক পদবী ডিঙিয়ে সাঁট লিপিকার পদে পদোন্নতির অভিযোগ উঠেছে মোঃ জাকির হোসাইনের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, তিনি জাল সনদ ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি লাভ করেছেন, যা পৌরসভার সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। জানা গেছে, মোঃ জাকির হোসাইন প্রথমে ভোলার লালমোহন পৌরসভায় নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি বদলির মাধ্যমে একই পদে ঝালকাঠি পৌরসভায় যোগদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, সেখানে ওই পদে ইতোমধ্যেই দুইজন স্থায়ী কর্মকর্তা কর্মরত থাকলেও (মোঃ আঃ মতিন খান ও সাহিদা পারভীন), তৃতীয় ব্যক্তির নিয়োগের ক্ষেত্রে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার বর্তমান…

Read More

বিশেষ প্রতিনিধি: “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। একইসাথে উদ্বোধন হয়েছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন. পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে খাজা মোল্যা (৪২) হত্যা মামলাকে কেন্দ্র করে গ্রামে চলছে লাগাতার সহিংসতা, লুটপাট ও ধ্বংসযজ্ঞ। হত্যাকাণ্ডের পরপরই বাদীপক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে, নারী ও শিশুরা পর্যন্ত বাড়িছাড়া হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, গত এক সপ্তাহ ধরে অন্তত ৪০টি বাড়িতে হামলা চালানো হয়েছে। প্রতিপক্ষের লোকজনের দাবি, এসব হামলা পরিচালিত হচ্ছে স্থানীয় ইউপি সদস্য শাহাদুল ইসলামের নেতৃত্বে, যিনি দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, হুমকি, ও গ্রাম্য সালিশের নামে…

Read More

ছবি সংগ্রহীত  তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলা জেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে নেই ডুবুরি ইউনিট। প্রতিনিয়ত নদী,পুকুরে দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে ডুবুরি দল আসে বরিশাল থেকে। এতে দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি বেড়ে যায়। ভোলা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক লিটন আহম্মেদ সাংবাদিকদের জানান ভোলা জেলায় ৭ টি উপজেলায় প্রতিটিতেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে। এর মধ্যে কোন স্টেশন ডুবুরি দল না থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের বিভাগীয় স্টেশনে খবর দিয়ে আনতে হয় ডুবুরি সদস্য। তারা তাদের উর্ধতন কর্মকর্তাদের এই বিষয় একাধিকবার অবগতি করলেও কোন সমাধান হয়নি। গত বৎসর ও তারা নদীমাতৃক এলাকায় দূর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ডুবুরি…

Read More

জিয়ারত জুয়েল :ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতকালে নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে । মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের সাথে আলাপ করে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বাসের সহকারী আতিকুর রহমান জানান, পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে দোকানে চাঁদাবাজির সময় তিন প্রতারককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে প্রবেশ করে আরেকজনকে পুলিশ দাবি করে এবং সাংবাদিক পরিচয়ে তৃতীয় ব্যক্তি দোকানঘরের ভিডিও ধারণ করে। তারা দোকান মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করে এবং আরও টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিক সজিব হোসেন তুহিনকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গত বৃহস্পতিবার ২২ই মে দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেফতারকৃত তুহিনের বড় বোন ফারহানা আক্তার সম্পা, তার মা সাজেদা পারভিন এবং তার স্ত্রী ফারজানা আক্তারের আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে ফারহানা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, গত ২০১৪ সালের ১৫ এপ্রিল উনার বাবা মারা যাওয়ার পর স্থানীয় প্রভাবশালী ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র দাস পৈত্রিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ শুরু হয়েছে দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদ যাত্রায় ট্রেনের সব আসনের টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। সকাল সাড়ে ৮টার মধ্যেই এ অঞ্চলের বেশিরভাগ ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুড়িগ্রামের নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়েছে। ফলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ জেলার ১৬টি নদ-নদীর অববাহিকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট ২৯৯ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বোরো ধান ১২১ হেক্টর, বাদাম ৭৫ হেক্টর, পাট ৪১ হেক্টর এবং সবজি ৪৮ হেক্টর। বিশেষ করে বাদাম চাষের জমির ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি; ৭৫ হেক্টর বাদাম চাষ পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২১ মে) সরেজমিনে জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নভূমি ঘুরে দেখা যায়, এখনো অনেক জমির বোরো ধান…

Read More