- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকেরা যাতে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারে সে জন্য প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষককে নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রওশানুল কাওছারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল, কামদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পরিদর্শক লুৎফর রহমান। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল শহর ছাত্রলীগ সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পূর্বে বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। তানজিল টাঙ্গাইল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার জেলার পাঁচটি সংসদীয় আসনের সাবেক ছয়জন এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামিরা হলেন- নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ…
উজিরপুর বরিশাল সংবাদদাতাঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিষদের স্থায়ী ও নিজস্ব কার্যালয়ে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ২২ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় উজিরপুর -সাতলা সড়কের কেসবকাঠী নামক স্থানে ইউনিয়ন পরিষদের সামনে নিজস্ব জমিতে নির্মিত ভবনে স্থানান্তর করার দাবিতে এ মানববন্ধন করা হয়। এ সময়ে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মনজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দলীয় সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ পনির খান, ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালাম বেপারী, ৫ নং ওয়ার্ড জামায়েত ইসলামের সভাপতি জিয়াউল হক, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ…
জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। মাদকাসক্ত, দুষ্কৃতিকারী কিংবা অন্য কোনো বিতর্কিত ব্যক্তির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে জামায়াত আমির লেখেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে…
যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: নেতানিয়াহু আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধ শেষে ইসরাইল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা। ইতোমধ্যে ইসরাইলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য…
স্পোর্টস ডেস্ক ২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি টটেনহ্যাম। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও ফিরতে হয় শূন্য হাতে। তবে এবার সে ধারায় ছেদ টেনেছে ক্লাবটি। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জয় করেছে টটেনহ্যাম। অল ইংলিশ ফাইনালে শুরু থেকেই বল পজিশন এবং আক্রমণে বেশ এগিয়েছিল রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অনেকটা ধারার বিপরীতে-ই প্রথমার্ধের শেষ দিকের ম্যাচের একমাত্র গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। ৪২ মিনিটে পাপে মাতার সারের ক্রস সামলাতে গিয়ে নাকানি-চুবানি খান ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। এতে বল পেয়ে যান চলতি মৌসুমে টটেনহ্যামের অন্যতম সেরা ফরোয়ার্ড ব্রেনান জনসন।…
বিনোদন ডেস্ক ‘সাবা’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সিনেমাটিতে অভিনয়ের জন্য যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর আগে ‘সাবা’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে যাত্রা শুরু করে, এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে স্থান পায়। তবে রেইনড্যান্স উৎসবটি মেহজাবীনের কাছে বিশেষ, কারণ এবার তিনি শুধু একটি চলচ্চিত্রের প্রতিনিধি নন—একজন প্রতিযোগী অভিনেত্রী হিসেবে সরাসরি লড়ছেন। মনোনয়ন প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন।…