- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার (২১ মে) পঞ্চগড় সদর উপজেলার জয়ধর ডাঙ্গা বড়বাড়ি সীমান্তে ভোররাতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে পুশ-ইন করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ এবং ১৩ জন শিশু রয়েছে। জয়ধরভাঙ্গা বিওপির টহল দল সীমান্তে সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি…
রূপসায় স্ত্রী’র পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হ*ত্যা বিস্তারিত কমেন্টে খুলনা প্রতিনিধি রূপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনি শেখ। গত বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনি শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখ এর স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সহিত আবদার শেখের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় পরকীয়ার জের হিসাবে মনি শেখ তার বাড়িতে আবদার শেখকে ঘরের বিছানায় স্ত্রীর সাথে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে ফাইজ তাইয়েব আহমেদ লিখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। তিনি লিখেন, বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে…
এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। দীর্ঘ প্রস্তুতি, পড়ালেখা ও পরীক্ষা শেষে এখন পরীক্ষার্থীরা এক প্রকার অবসরে রয়েছে। অনেকে একে ‘স্বস্তির সময়’ বললেও, এই সময়কে ‘সুবর্ণ সময়’ বলাই শ্রেয়—কারণ, এই সময়টিকে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলার ভিত্তি তৈরি করতে পারে। এসএসসি ফলাফল প্রকাশ এবং কলেজে ভর্তি পর্যন্ত এই সময়কালকে অধিক ফলপ্রসূ ও প্রস্তুতিমূলক করে তোলার জন্য শিক্ষার্থীদের কী কী করা উচিত, তা নিচে বিশদভাবে আলোচনা করা হলো। ১. মানসিক ও শারীরিক বিশ্রাম পরীক্ষা শেষে এক ধরনের চাপমুক্তি আসে, এবং এটা স্বাভাবিক। প্রথম ১-২ সপ্তাহ একটু বিশ্রাম, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া—এসব মানসিকভাবে প্রশান্তি দেয়। তবে…
পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদেরআয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণসম্পাদক লিটন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহবায়ককমিটির সদস্য এলিজা জামান প্রমুখ।প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হ”েছ আরাফাতরহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের…
কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রাম জেলার অধীনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ ৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা নগদ অর্থ চেক প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ ৫ পরিবারের সদস্যদের মাঝে এসব চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি(এনসিপি) সংগঠক মোঃ মুকুল মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মোঃ সাদেকুর ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক নুসরাত সুলতানা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা…
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি “আমার মেয়ে বড় হয়ে শহিদের মেয়ে বলে পরিচয় দিতে পারবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে”এমনটাই মন্তব্য করেছেন শহীদ আরিফুর রহমানের স্ত্রী। তিনি বলেন,আমার হাসবেন্ড যখন শহীদ হয় তখন আমার মেয়ের বয়স ১ বছর ৮ মাস।তিনি আমাদের কথা চিন্তা না করে দেশের জন্য জীবন দিয়েছেন কিন্তু আমার ভয় হচ্ছে, বর্তমানে জুলাইকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তাতে আমার মেয়ে বড় হয়ে নিজেকে শহীদ আরিফুর রহমান এর মেয়ে হিসেবে পরিচয় দিতে পারবে কি না। তিনি আরও বলেন,আপনারা জুলাইকে ভুলে যাইয়েন না,সব সময় জুলাইকে মনে রাইখেন। বৃহস্পতিবার (২২ মে) মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও ইউনাইটেড…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই অভ্যুত্থানের পর গতরাতটি সবচেয়ে কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার (২৪ মে) নিজ ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে তাসনিম জারা লিখেন, গত রাত (বৃহস্পতিবার) ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা দোষারোপের সময় নয়। এটা আত্মসমালোচনার সময়। তিনি লিখেন, রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে। স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করাসহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা আহবায়ক মো. শরিফুল ইসলাম মন্ডল, সদস্য মো. রেজাউল হক খান তাজু, মো. আব্দুর রাজ্জাক, মো. জাকির হোসেন আঙ্গুর, রেজাউল করিম, মো. কল্লোল হোসেন, ফারুক আহমেদ, মো. হাবিবুর রহমান, মো. সেলিম মিয়া, ফারুক আহমেদ বিপ্লব, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ। বক্তারা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।’ প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘স্যার…