- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলা অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ (২৩ মে) শুক্রবার বিকেলে শহরের দরিমাগুরাস্থ আল আমিন কম্পেলেক্সে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের। জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সভাপতি ডা.পরেশ কান্তি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সেক্রেটারী শ্রী উত্তম কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারী অধ্যাপক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে সারজিস আলমকে। এর আগে, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। যা নিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তখন লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই…
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে। আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগেই জানিয়েছিলেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিন সরকার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ার নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে। তবে…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় করা মামলায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলায় তার বিরুদ্ধে বই পাচারের নির্দেশদাতা হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। ওসি লুৎফর রহমান জানান, শেরপুর সদর থানায় দায়ের করা বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের থানা পুলিশের সহযোগিতায় অ্যাকাডেমিক সুপারভাইজারকে গ্রেপ্তার করে শেরপুরে নিয়ে গেছে। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি…
কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় প্রকাশ্যে ইভটিজিং এর শিকার কিশোরী (আটক-১) অন্যদের ধরতে চলছে অভিজান ২৩ মে ২০২৫।। আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর পরই এই ঘটনার সিসি ফুটেজ ও এমন দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এক ইভটিজার কে ধরে নিয়ে আসে। আটক ওই যুবক স্বীকার বলে, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। স্থানীয়রা…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. মারুফ সিকদারকে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ কর্তৃক জুতা দিয়ে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় আমুয়া ইউনিয়নের ৮২নং পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুষ্ঠু বিচার দাবিতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা একত্রিত হয়ে মানববন্ধন আয়োজন করেন। জানা যায়, বুধবার (২১ মে) টিফিন বিরতির সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ। পরে বিষয়টি প্রধান শিক্ষককে জানালে, অভিযোগকারী মারুফকেই স্কুলের বাথরুমে ব্যবহৃত জুতা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া( ৭৫)। গত সোমবার( ২০ মে)হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শেষ সম্বল ঘরটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায় তার । বিষয়টি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান এর নজরে আসা মাত্রই তিনি রাতেই নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ফজলে রাব্বিকে জানালে ইউএনও রাত ১০ ঘটিকায় ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৩৪০ স্কয়ার ফুটের দোচালা টিনের ঘর তৈরী করে দেন। এ দিকে নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা মুয়াজ্জিম দম্পতি। তারা বলেন,নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন…
বাকৃবি প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদে নির্বাচন ছাড়াই ‘বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি’র নতুন কমিটি গঠিত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া বা মতামত গ্রহণ ছাড়াই এক তরফাভাবে সদস্য মনোনয়নের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এ নিয়ে প্রতিবাদের মুখে ছাত্র সমিতির অফিশিয়াল ফেসবুক পেইজের কমেন্ট সেকশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা আরও অভিযোগ, গত কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলেও সেটি নিয়ে কোনো তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৪ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ’ বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি- তিনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের…
শিরোনাম: স্থাপিত হওয়ার ২৪ বছর পরও মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে হয়নি বিশেষ কোন উন্নয়ন। আব্দুর রহমান সোয়েব প্রতিনিধি: মনপুরা, ভোলা ভোলার মনপুরা উপজেলায় নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ। ২০০১ সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন ভোলা-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। কলেজটির নামকরণ করা হয় তার মরহুমা মা মনোয়ারা বেগম-এর নামে। কিন্তু দুঃখজনকভাবে, কলেজটি প্রতিষ্ঠার ২৪ বছর পেরিয়ে গেলেও আজও এটি রয়ে গেছে অবকাঠামো ও সরকারি সহযোগিতার দিক দিয়ে প্রায় অবহেলিত ও অবজ্ঞাত। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে এই প্রতিষ্ঠানে দৃশ্যমান কোনো উন্নয়ন…