Author: admin

পার্থ সরকার,‎মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎আজ ২৪ মে ২০২৫, মহান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। বাংলা সাহিত্যের এই অসামান্য ব্যক্তিত্ব শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। ‎ ‎“বিদ্রোহী কবি” নামে খ্যাত নজরুল ইসলাম তাঁর কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর তুলে ধরেছেন। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও অদম্য সাহস আজও বাংলাভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎস। ‎ ‎কাজী নজরুলের কলম…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে আটটি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিন’স কমিটির সভাপতি ও আহ্বায়ক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, থিওলজি অ্যান্ড ইসলামিক…

Read More

ভেড়ামারা প্রতিনিধি :- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়।স্বনামধন্য প্রয়াত এ্যাডঃ সাদ আহমেদ’র পৃষ্ঠপোষকতা ও তার নিজস্ব দান সম্পত্তিতে গড়ে তোলা (আলহাজ্ব ডাঃ মনির উদ্দিন ট্রাষ্ট) হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে বরাবরই অগ্রগামী। আজ ২৪ মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়…

Read More

স্টাফ রিপোর্টার :নওগাঁয় এখনো মাঠে রয়েছে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল ধান। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মাঠে পেকে থাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা। কোনো কোনো জমিতে ধান কাটলেও তা শুকাতে না পারায় আবার ভিজে যাচ্ছে সোনালী স্বপ্নের ফসল । ফলে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের । আবহাওয়া খারাপ থাকায় ধান শুকানোর সুযোগ না পেয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে কৃষকেরা। কৃষকেরা বলছেন, আমন ধান কেটে নেওয়ার পর ওইসব জমিতে সরিষা ও আলুর আবাদ করা হয়েছিল। এ কারণে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়। জ্যৈষ্ঠের শুরু থেকে একটানা বৃষ্টিপাত চলছে। আবহাওয়া ভালো না থাকায় পাকা ধান কেটে তাঁরা ঘরে তুলতে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি লিখেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহিদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহিদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান—যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, তিনি এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু, যেন কোনো অদৃশ্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (শনিবার) রাতে গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক, বাইতুল মাল সেক্রেটারি মোঃ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ প্রাইজমানি বিতরণ করা হয়েছে। শনিবার (২৪মে) দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেধাবিদের হাতে বৃত্তির সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর। প্রধান অতিথি ছিলেন শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা পাঁচপোটল ডিগ্রী কলেজের প্রভাষক ফিরোজ আহমেদ বাবুল ও আব্দুর রাজ্জাক সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ, অধিকার ও বৈচির্ত্য রক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠি নয় আদিবাসী পরিচয়ের স্বীকৃতি দাবি করেছেন সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর যুব নারী-পুরুষ। তারা বলেছেন, আদিবাসী সমপর্কে জনসাধারণের মধ্যে বিভ্রানি- রয়েছে। জনসাধারণ আদিবাসী এবং দলিত কারা তা জানে না। তাদের নিজস্ব রীতিনীতি, মূল্যবোধ, খাদ্যাভ্যাস, সামাজিক কার্যকলাপ, চিকিৎসা ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ড রয়েছে। ‌‌‌‌‌আদিবাসী জনগোষ্ঠীকে রক্ষায় বাঙালি জনগোষ্ঠীকে আরও সংবেদনশীল হতে হবে। শনিবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদিবাসী-বাঙালি যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসবে তারা এসব কথা বলেন। উৎসবের স্লোগান ছিল, অধিকার, জীবিকা ও সংস্কৃতি রক্ষায় আদিবাসী-বাঙালি যুব মিলি একতায়। ইউরোপীয় ইউনিয়ন,…

Read More

তানজিলা আক্তার ও তার শিশুর সন্তানের ছবি তোলার অনুমতি না দেওয়ায় প্রতিকী ছবি ব্যবহার করা হলো। শেখ ফয়সাল আহমেদ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুগেযুগে স্মরণীয় হয়ে আছে অনেক গর্ভধারিনী মায়ের লড়াই সংগ্রামের গল্প সন্তানের জন্য,হোক সে বালিকা আর নাবালিকা একজন নারী যখন মাতৃত্বের স্বাদ পায় তখন সমগ্র পৃথিবীর সাথে সে যুদ্ধে লিপ্ত হতে পারে তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সংগ্রাম করে মায়েরা হৃদয়ের গহীনে সুপ্ত বাসনা নিয়ে লড়াই করে সন্তানের জন্য বেঁচে থাকুক সন্তান এরাই জীবনের অবলম্বন বেঁচে থাকার অনুপ্রেরণা তেমনই একজন মা ১৯ বছরের কিশোরী তানজিলা আক্তার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শুধু ক্লিনারদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল আবাসিক ভবনের নিমার্ণের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এই ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকায় নির্মিতব্য এ ভবনে থাকবে লিফটসহ বিভিন্ন আধুনিক সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো.…

Read More