Author: admin

মোঃইরান মিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি “মোরা বন্ধনহীন, জন্ম-স্বাধীন, চিত্তমুক্ত শতদল”— এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী ২০২৫। আগামী ২৫ মে রবিবার থেকে এই উৎসবের সূচনা হবে। পুষ্পস্তবক অর্পণ, বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান, গৌরবময় নজরুল পদক প্রদান, মননশীল আলোচনা সভা, জ্ঞান ও সংস্কৃতির মিলনমেলা বইমেলা, হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা-২০২৫ সহ নানা নান্দনিক আয়োজনে এবারও উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবির জন্মজয়ন্তী। আজ ২৪ মে (শনিবার) নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য দপ্তরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।…

Read More

নিজস্ব প্রতিবেদক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পুঁজিবাজারে কারসাজির শাস্তি দেওয়া হয় না। এটাই হচ্ছে পুঁজিবাজারের মূল সমস্যা। তিনি বলেন, পুঁজিবাজারে যারা কারসাজি করেছে, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়েছে। এখন তাদের কেউ কেউ জেলে আছেন। তবে তারা জেলে গেছেন অন্য ঘটনায়। পুঁজিবাজারের অনিয়মের কারণে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার (২৪ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও অনুশীলন’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প‍্যানেল আলোচক হিসেবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং কিছু বিচার করা লাগবে। এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে একটা সমতল মাঠ থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশিশক্তি এবং কালোটাকার ছড়াছড়ি থাকবে না। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির। এর আগে রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দলটির…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও (খলিলুর রহমান) পদত্যাগ দাবি জানিয়েছে দলটি। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ দাবি জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি। আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্যে দিয়েছি, মুখেও বলেছি। কোনো আশ্বাস পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আশ্বাস উনারা…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) “ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস” – নামক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থীদের এই সংগঠনটি। শনিবার (২৪ মে) দিনব্যাপী আয়োজন করা হয় ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ১.০ শীর্ষক এই কর্মসূচি। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সচেতনতামূলক সভার সূচনালগ্নে ক্যাম্পেইনটির উদ্ভোদন করেন ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুব, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন। শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি, এই তিনটি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সে সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবে না। তিনি আরও বলেন, দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে এনসিপির সঙ্গে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এটির তীব্র নিন্দা জানাই।…

Read More

পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হোসেন ওই গ্রামের মৃত ভজে মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, সকালে টেপুরগাড়ি গ্রামের আমির হোসেনের ধান খেতে কাজ করতে যান তিনি। ধান খেতের উপর দিয়ে বাঁশের খুটিতে একই গ্রামের ওমর ফারুকের বাড়িতে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার খেতের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন সুলতান। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান- ধান খেতে কাজ…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে আজ ২৩ মে (শুক্রবার) সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এবং সঞ্চালনা করেন পৌর সহকারী সেক্রেটারি ডাঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি “বাইয়াতের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “পরকালের জবাবদিহিতার চেতনা নিয়ে ইকামাতে দ্বীনের কাজ করতে হবে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকর বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগে সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক মিলন কান্তি দাস, তিনি প্রতিষ্ঠানটির হিন্দু ধর্মাবলম্বী একজন শিক্ষক, তার বিরুদ্ধে গত ২১ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার আজিমের স্বাক্ষর নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ মে মিলন কান্তি দাস ক্লাস চলাকালীন সময়ে এমন বক্তব্য প্রদান করেছেন যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এতে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে…

Read More