
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ প্রাইজমানি বিতরণ করা হয়েছে। শনিবার (২৪মে) দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেধাবিদের হাতে বৃত্তির সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর। প্রধান অতিথি ছিলেন শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, ছাত্র কল্যাণ সংঘের উপদেষ্টা পাঁচপোটল ডিগ্রী কলেজের প্রভাষক ফিরোজ আহমেদ বাবুল ও আব্দুর রাজ্জাক সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক জাহিদুল কবীর জুয়েল, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক প্রমূখ।উক্ত অনুষ্ঠানে ৯৫ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।