Author: admin

২৫ মে ২০২৫ ইং তারিখে ধুবিল  ইউনিয়ন পরিষদের হল রুমে ২০২৫- ২০২৬ ইং অর্থ বছরের বাজেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজেটের আনুমানিক উন্নয়ন আয় ৫,০২,৯১,৫৯৬ টাকা এবং আনুমানিক উন্নয়ন ব্যয় ৪,৬৫,৯৮,১২০ টাকার বাজেট পেশ করা হয়।  উক্ত অনুষ্ঠানে বাজেট বক্তব্য পেশ করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা বা সচিব, স্বপন কুমার সরকার। উক্ত বাজেটে অত্র ইউনিয়নের উন্নয়ন মুলক কাজের বিবরন তুলে ধরা হয়। উক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইন্ঞ্জিনিয়ার জনাব মোঃ মোহায়মেনু, প্রশাসক, ধুবিল ইউনিয়ন পরিষদ ও উপজেলা আইসিসি অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আরও উপস্থিত ছিলেন, হিসাব সহকারী সাবানা খাতুন, উদ্যোক্তা মোঃ আলিফ হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুল মোন্নাফ,আতাউর রহমান, আব্দুল মালেক,মোঃ সানোয়ার হোসেন,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ” এই স্লোগান কে সামনে রেকে গাইবান্ধায় তিনদিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গণ অধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুজ্জামান সিদ্দিকী মামুনকে সভাপতি ও মোঃ শামিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ রুমন বসুনিয়াক সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন , ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টাঙ্গাইলে মধুপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরদ আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপন করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপন করা হয়। সে গুলো ক্রমান্নয়নে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি// “চব্বিশের গণ-অভ্যুত্থানে, কাজী নজরুলের উত্তরাধিকার”এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও সাংস্কৃতিক ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। রবিবার (২৫ মে) সন্ধ্যায় শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের গণজাগরণে কাজী নজরুলের বিদ্রোহী চেতনা আমাদের প্রেরণা। তাঁর কবিতা শুধু সাহিত্য নয়, আমাদের জাতীয় জীবনের সংগ্রামী চেতনার মশাল।” আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহম্মেদ,সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (২৫ মে) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায়ই সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূসই সফল হন। ড. ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন,…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎ ‎ ‎টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক পীর শাহজামান দীঘির অস্তিত্ব আজ হুমকির মুখে। দীঘির ইতিহাস যেমন গৌরবোজ্জ্বল, তেমনি তার বর্তমান চিত্র উদ্বেগজনক। এ প্রেক্ষাপটে দীঘিটি সংরক্ষণ ও সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সচেতন মহল। ‎ ‎দীর্ঘ প্রায় সাড়ে তিন শতাব্দী আগে, ১৬৬৮ সালে পীর শাহজামান (রহঃ) দীঘিটি খনন করান। পরবর্তীতে এটি সন্তোষ জমিদারের দখলে চলে গেলেও, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোগে এবং খোশনদপুর ওয়াকফের প্রমাণসহ আদালতে উপস্থাপনার মাধ্যমে দীঘিটি পুনরুদ্ধার হয়। ব্রিটিশ শাসনামলে বিচারক মামলার রায় দেন মওলানা ভাসানীর পক্ষে, ফলে এটি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। আমি যতদিন আছি নিশ্চিত থাকেন, দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ হবে না। রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাতে এই বৈঠকের আলোচিত বিষয়গুলো জানাতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানেই এসব কথা জানান প্রেস সচিব। প্রেস সচিব জানান, পার্টির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আমরা যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছি, বিচার কার্যক্রম পরিচালনা করছি এবং নির্বাচন আয়োজনের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর গুলশান থানার মানিলন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় দেন। তবে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তায়িবা নূর ও জুবায়ের আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া জানান, চার বছরের কারাদণ্ডের পাশাপাশি পাপিয়াকে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে পাপিয়ার স্বামীসহ চার জনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। তবে ঢাকায় এই দাম হবে ১ হাজার ৩৫০ টাকা। রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বছর প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে এই সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। যেখানে কুরবানির চামড়ার সর্বনিম্ন দাম ১১৫০ টাকা, ঢাকায় ১৩৫০ টাকা। এদিকে এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর…

Read More