Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ বছরের সাজা নিয়ে ৬ বছর পালিয়ে থাকা আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৫ মে, ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানা চারমাথা থেকে তাকে গ্রেফতার করে উপ-পুলিশ পরিদর্শক (এ.এস.আই) আপেল মাহমুদ। গ্রেফতারকৃত মামুন শেখ উপজেলার কাটাবাড়ী ইউপির মালেকাবাদ গ্রামের ওসমান শেখের পুত্র। সে প্রায় ৬ বছর যাবত পলাতক ছিল। থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মামুন শেখের বিরুদ্ধে দুটি মামলা (২০৫/১৯ ও ১৪৩/১৯) রয়েছে। এর মধ্যে ১৪৩/১৯ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ (চৌকি) আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। গ্রেফতারের বিষয়টি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরব তাদের দীর্ঘদিনের মদের নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নিতে যাচ্ছে। দেশটি ২০২৬ সালের মধ্যে অন্তত ৬০০টি পর্যটন স্থানে মদের বিক্রি ও সেবনের অনুমতি দেবে। তবে এই অনুমতি শুধুমাত্র পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে সীমাবদ্ধ থাকবে। জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতিগত পরিবর্তন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশটিকে পর্যটন ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আরো আকর্ষণীয় করে তোলা এবং ‘টিটোটাল’ ভাবমূর্তির বদল ঘটানো। দেশটি ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই আমাদের সংকট আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, ‘অগণতান্ত্রিকভাবে যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতা অব্যাহত রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়। এটা আমাদের স্বীকার করতেই হবে। সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতন্ত্রের পক্ষে, আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে জুয়েল মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দিনগত রাতে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া বাসাইল সদর ইউনিয়নের নাইকানবাড়ী এলাকার সহিদ মিয়ার ছেলে। তিনি বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক । জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নাইকানীবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন তার বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর (সাবেক) গণভবন কেন্দ্রিক। তিনি বলেন, আমরা অবাক…

Read More

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয় বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার (২৬ মে) সচিবালয়ের ভেতরে বাদামতলা থেকে এ কর্মসূচি শুরু করেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা। সরজমিনে দেখা যায়, কর্মচারীরা কাজ বন্ধ রেখে সচিবালয়ের ভেতরে বিক্ষোভে করছেন। এ সময় জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে, এ আইন বাতিলের দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন তারা। এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে ) উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলেও খসড়াটি পর্যালোচনার জন্য…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলজিইডির আওতাধীন রাস্তাটির আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তাটির পূর্ণাঙ্গ মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক…

Read More

মোঃ ইরান মিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি “মোরা বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল”—এই স্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১২৬ তম নজরুল জয়ন্তী। উৎসবে নজরুলের সাহসী সাহিত্য, সংগীত ও চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন চলছে। এটি শুধু স্মরণ নয়, বরং তাঁর আদর্শকে বরণ করার উৎসব। রোববার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর…

Read More

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে আটক করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে। গতকাল ২৫শে মে (রবিবার) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামীদেরকে গ্রেফতার করে। ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গতকাল ২৫ শে মে রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় জামালপুরের বাসিন্দা মো: সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬…

Read More

এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ ‘মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকভাবে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী উদযাপন- ২০২৫ শুরু হয়েছে। রবিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল জয়ন্তীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর অল্প সময়ের মধ্যে এতো লিখা লিখেছেন যা বলে শেষ করার মতো নয়। মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত…

Read More