- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
উজিরপুর বরিশাল প্রতিনিধি:- বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারের অবস্থিত একাধিক ব্রিজ বর্তমানে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি সানুহার গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা, যা ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ জনগণ নিত্যপ্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন। ২৬ মে রোববার সরেজমিন এই ব্রিজটি পরিদর্শন করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই অবহেলিত ব্রিজের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেতুটি বর্তমানে এমন অবস্থায় আছে যে, তার রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নীচের খালের ওপর কাঠামোগত…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর দূর্গাপুর থানার চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী রেজাউল(৪৮) র্যাবের যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব। মামলার এজাহার সুত্রে জানা যায়, জমি নিয়ে মামলার বাদী আবুল কাশেম এর সঙ্গে একই গ্রামের আসামি আবু সালে বাবুদের সাথে দীর্ঘদিনের বিবাদ ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪/০৫/২০২৫ ইং সকাল ০৭:৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন হোজা অনন্তপুর গ্রামে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। আজ (মঙ্গলবার) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা। এর ফলে আগামীকাল বুধবার যথানিয়মে সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে। একইদিনে আন্দোলনকারীদের দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রীপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে অবহিত করবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা। এর আগে মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে…
মাগুরা প্রতিনিধি : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করে। মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। সবায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান ও সদর উপজেলা কৃষি অফিসার মোহা: তোজাম্মুল হক। মেলায় ১৩ টি স্টলে কৃষির আধুনিক প্রযুক্তি এবং কৃষি পণ্য স্থান পেয়েছে।
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি স্নাতক সম্পন্ন করার পর কালো গাউন পরে বন্ধুদের সঙ্গে আনন্দ-উৎসবে মেতে ওঠা সমাবর্তনের দিনটি শিক্ষার্থীদের জীবনে একটি বিশেষ স্মৃতির দিন। সমাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে মূল সনদ গ্রহণ করে থাকেন। তবে প্রতিবছর সমাবর্তনের আয়োজনের নিয়ম থাকলেও কোনো সমাবর্তন আয়োজন না করেই দিব্যি এক যুগেরও বেশি সময় পার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। যতই দিন গড়াচ্ছে, ততই বেড়ে চলছে আনুষ্ঠানিক এই স্বীকৃতির দিন থেকে বঞ্চিত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংখ্যা। ২০১১ সালে প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়টিতে এখন পর্যন্ত ১৩টি ব্যাচের আবর্তন হয়েছে এবং স্নাতক সম্পন্ন করে বের হয়েছেন ৮টি ব্যাচের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। সমাবর্তন অনেকটাই যেন সোনার হরিণে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়টির…
জিয়ারত জুয়েল: বাসাইলে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী ৭৫ জন প্রান্তিক চাষিদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ সাদীদ সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ৩ শাখা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পরিদর্শক পাট অধিদপ্তর আব্দুর রহিম সিদ্দিকী ।বিএডিসি বীজ বিপণন উপ পরিচালক ছাইদুর রহমান,প্রশিক্ষক কৃষি অফিসার শাজাহান…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণে আওয়ামী লীগ নেতাদের অতিথি করা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা বেগম পিপি অতিথি হিসেবে আমন্ত্রণ জানান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিব বাহিনী রাজাপুর শাখার প্রধান মো. নূর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আমির খসরু বাবুলকে। অথচ অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। উক্ত দুই আওয়ামী লীগ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ব্যাপারি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশা চালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সিমান্ত এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছনে থাকা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯৪৩টি ভিসা ইস্যু করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ১৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করা হয়। আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম…