- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আমতলী(বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং সামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মৎস্যজীবিদের নিয়ে মঙ্গলবার দুপুর ২.৩০ মি: এর সময় হালিমা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে উদ্ভুদ্ধকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসীন , বরগুনা মৎস্য বিভাগের সহকারী পরিচালক বি.এম মোস্তফা কামাল ,সহকারী কমিশনার (ভ্থমি) মো: তারেক হাসান, আমতলী সিনিয়র মৎস্য কমৃকর্তা তন্ময় কুমার , আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম । বক্তব্য রাখেন গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ফারুক আকন , ইউনিয়ন বি,এন,পির…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক হিসাবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপন, মোঃ ইমরান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সেলিম হোসেন শিশির, সাংগাঠনিক সম্পাদক সাদিব হাসান সঞ্জিত, মোঃ রাকিব হাসান, দপ্তর সম্পাদক, শুভ্রা পাল, দিয়া বিশ্বাস, উপদপ্তর সম্পাদক সাকিব আলভী, প্রচার সম্পাদক সাহেদ বিন সুলতান, কাহেনী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তপাদার সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত পবিত্র কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, ছাত্রনেতা রফিকুল ইসলাম,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে সরকার নির্ধারিত ৬০০ টাকার হাসিল শুধুমাত্র ক্রেতার কাছ থেকে আদায়ের নিয়ম থাকলেও, বাস্তবে ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকেও ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এই অনিয়মের তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সত্যতা পায় এবং হাট কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন হাটেও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়, হাসিল নির্ধারণে স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বরত কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও পশু বিক্রেতাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে সাঘাটার মতো গাইবান্ধা জেলার সকল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকার জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট। মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানিদের জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তিনি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু। আর আগামী ১০ জিলহজ অর্থাৎ ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। খালিজ টাইমস আরও জানিয়েছে, ওমান ও ইন্দোনেশিয়ায়ও আগামী ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ৭ জুন।
ঠাকুরগাঁও প্রতিনিধি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের অপরাজেয় ৭১ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। চরমোনাই পীর বলেন, একটি দল সংস্কারের কথা না শোনে শুধু নির্বাচন নির্বাচন করছে। বিদেশি সুরে কথা বলছে। তারা ক্ষমতায় গেলে কী করবেন তা জাতি জেনে গেছে৷ যারা খুনি, টাকা পাচারকারী তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চাই না৷ হাসিনাকে খাবার না খেয়ে পালাতে হয়েছে। অতএব সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও…
নরসিংদী রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন করিব হোসেন। রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করেন।এসময় আহত কবির দৌড়ে বাইরে চলে এলে পেছন থেকে আবারও আঘাত করেন মনির। এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকার লোকজন মিলে মনিরকে আটক করে থানায় খবর দেন। প্রতিবেশি জয়নাল মিয়া…
মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)তে আজ( ২৭ মে) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া” অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে Organization of Disaster Management (ODM) ও Coastal Studies and Disaster Management বিভাগ। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল-এর সহযোগিতায় সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়াটি পরিচালিত হয়। মহড়ায় বাস্তবিক অগ্নিকাণ্ড পরিস্থিতি সিমুলেট করে অংশগ্রহণকারীদের আগুন নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা, এবং নিরাপদে স্থানান্তরের কৌশল শেখানো হয়। উপস্থিত সকলে ফায়ার এক্সটিঙ্গুইশার ব্যবহারের প্রাথমিক ধারণা লাভ করেন। কোস্টাল স্টাডিজ এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাওন বলেন , এখানে আমরা বিভিন্ন কিছু…
জামালপুর প্রতিনিধি জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। আজ বেলা ১১ টায় জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রচন্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। পরিবহন শ্রমিকরা বলছেন, বাস টার্মিনালে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এই টার্মিনাল। বেহাল অবস্থায় থাকা এই টার্মিনালে বাস দাড় করানো থেকে শুরু করে যাত্রী নামানো কোনোটি করা যায় না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু টার্মিনালে উপস্থিত হয়ে দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিলে দুপুর ২ টায়…