- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা তার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সালাহউদ্দিন…
মোঃ ইরান মিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক স্থাপন করা হয়েছে, যা পথচারী ও যানবাহন আরোহীদের নজর কাড়ছে। মঙ্গলবার (২৭ মে) নবনির্মিত এই ওভার ব্রিজের দুই পাশে বিশ্ববিদ্যালয়ের নামফলক দৃশ্যমান করানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সরাসরি নির্দেশনায় এ কাজ সম্পন্ন হয়।এ সম্পর্কে উপাচার্য বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান হওয়ায় প্রথমবার আসা মানুষজনকে অনেক সময়ই বিশ্ববিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়। এই নামফলক লাগানোর ফলে এখন আর বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে খুঁজে বের করতে হবে না। যাত্রাপথেই এটি নজরে পড়বে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও মিলবে।”…
পার্থ সরকার,মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘অ্যাকাউন্টিং ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ চ্যাম্পিয়নের মুকুট উঠেছে চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের দল ‘দুর্বিনেয়’-এর মাথায়। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টা ৩০ মিনিটে জননেতা আব্দুল মান্নান হল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ৩-১ ব্যবধানে পরাজিত করে তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের দল ‘অদম্য’-কে। দুর্বিনেয়ের হয়ে একটি করে গোল করেন ইমু ও নাহিদ নিয়াজ। অপর গোলটি আসে অদম্য দলের খেলোয়াড় রিজভির আত্মঘাতী গোলে। অদম্যের হয়ে একমাত্র গোলটি করেন সাকিব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং ড. মোঃ আব্দুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। বুধবার (২৮ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ভূমি সচিব বলেন, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন-বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে…
বেনাপোল প্রতিনিধি: দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৩৬ নারী,শিশু’কে ফেরৎ দিল ভারত। প্রায় দুই থেকে তিন বছর সে দেশে জেল খেটে “বিশেষ ট্রাভেল পারমিট”র মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরলো। মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের’কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যায়। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়,পরে সে…
নালিতাবাড়ী প্রতিনিধি: গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে আসা সাংবাদিকদের ওপর কতিপয় এলাকাবাসীর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।আজ মঙ্গলবার বিকেলে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা…
ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার নবনির্বাচিত পৌর বিএনপির কমিটিকে সংবর্ধনা দিয়েছে ৯নং ওয়ার্ড যুবদল। এ সময় সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত পৌর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এবং সাধারণ সম্পাদক নির্যাতিত বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুকে। গতকাল ২৭শে মে ৯নং ওয়ার্ডের অন্তর্গত রেলগেট এলাকায় যুবদল নেতা নজিবুল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় এবং ওয়ার্ড যুবদলের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শফিকুল ইসলাম ডাবলু ও মুক্তিযোদ্ধা আবু দাউদকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ১৭ বছর পর মুক্ত বাতাসে কথা বলতে পারছি, কারণ স্বৈরাচার দূর হয়েছে। আগামীতে আমাদের আরো…
টেকনাফ ( কক্সবাজার)। কক্সবাজারের উখিয়া( ৬৪) বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা সহ ১ ব্যাক্তিকে আটক করেছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনের দায়ে হ্নীলা ইউনিয়নের ৩ নংওয়ার্ড সুলিশ পাড়া এলাকার রবিউল হোসেন আনছারের ছেলে মোঃ আকরাম( ২৯) আটক করে। আটককৃত আকরাম হ্নীলা ইউনিয়ন ৩ নং সাংগঠনিকওয়ার্ড শাখা যুবদলের আহবায়ক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেছেন মাদক পাচারকারীর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।…
নওগাঁ প্রতিনিধি যারা জোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদেরি জন্য। নওগাঁর বদল গাছীতে অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক অনুষ্ঠান পার্টনার কংগ্রেস প্রকল্প সভা। কৃষি প্রধান বাংলাদেশের প্রায় অর্ধেক জনগণ কৃষক। কৃষকদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ সার ব্যবহারে প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে এগিয়ে না নিতে পারলে এবং উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজার জাত করন সম্পর্কে অবহিত করন করতে না পারলে কৃষি বিপ্লব সম্ভব নয়। বাংলাদেশের কৃষকের ভাগ্যের মান উন্নয়নের লক্ষ্যে কৃষক পর্যায়ে সহজে সেবা পৌঁছে দিতে ২০২৩ সাল থেকে শুরু হয়েছে কৃষি বিষয়ক প্রকল্প পার্টনার কংগ্রেস। এই প্রকল্পের কার্যক্রম চলবে ২০২৮ সাল পর্যন্ত।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৬৫…
কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ বলিদাপাড়া গ্রামে সোমবার সকাল ১ টার দিকে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। মৃত গফুর মণ্ডলের ছেলে মোঃ তাহাঙ্গীর হোসেনের বাড়িতে হানা দেয় তিনজন দুর্বৃত্ত। ঢাকায় চাকরিরত তাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা বেগম একাই থাকতেন বাড়িতে। ঘটনার সময় তিনি অসুস্থ চাচা-শ্বশুরকে দেখতে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, ভিতরে তছনছ অবস্থায় পড়ে আছে সবকিছু। ডাকাতরা ঘরে ঢুকে আলমারি থেকে লুট করে নেয় আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা। স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা Apache 4V মডেলের একটি মোটরসাইকেলে…