Author: admin

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার কাজিরাপাড়া মাজমের দও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি ওই এলাকার খোকা মিয়ার ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার কাজিরাপাড়ায় ঝিনাই নদীর মাজমের দও খ্যাত এলাকায় একটি প্রভাবশালী মহল ভেকু বসিয়ে বালু কেটে বিক্রি করে আসছে। তারা বাসাইল ছাড়াও মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় এই বালু বিক্রি করে আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত…

Read More

(ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে আসাদ ওরফে বাচ্চু (৪৩) নামের এক পাষণ্ড স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। (২৮ মে) বুধবার দুপুর দেড় টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী আসাদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। আসাদ ওরফে বাচ্চু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর গ্রামের মোঃ ছাত্তার শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন আসাদ।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৮ মে) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। এতে বলা হয়, বাজুসের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। বুধবার (২৮ মে) জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা আজ দুপুরে স্থানীয় সময় ২টা ৫ মিনিটে টোকিও পৌঁছান। সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সাবেক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন করা হয়। বুধবার (২৮ মে) বিকেলে ঘাটাইল সিডিপি চত্তরে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এই দিবসটি পালন করা হয়। ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু নঈম মোহাম্মদ সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন, হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি,মেডিকেল অফিস ডাঃ মাহিনুর রহমান প্রমুখ। পরে বিশেষজ্ঞ চিকিৎসক : ডা: সুচিত্রা নাথ ৬০ জন রোগী কে গাইনী রোগ বিষয়ে চিকিৎসা প্রদান করেন।

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজারমুখী প্রধান সড়কটি বর্তমানে পরিণত হয়েছে মরণফাঁদে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত ১৩-১৪টি গ্রামের হাজারো মানুষ। পৌরসভা গঠনের ২৪ বছর পেরিয়ে গেলেও লক্ষীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজার সেতু পর্যন্ত মাত্র ৪৩৫ মিটার গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। স্থানীয়রা জানান, সড়কের বড় বড় গর্তে প্রতিনিয়ত মোটরসাইকেল, ভ্যান ও ইজি বাইক উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। বর্ষা মৌসুমে এই দুরবস্থা আরও ভয়াবহ রূপ নেয়। একটু…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যামেপর অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়। সেনাবাহিনী সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান ও প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র অভিষেক অনুষ্ঠান। ২৮ মে বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি রানা ইস্কান্দার রহমানের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম রুবেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার এন ডিসি তাপস চক্রবর্তী তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পর্যাপ্ত গবেষণা পরিবেশ, অবকাঠামো ও গবেষণা সামগ্রীর অভাব এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় গবেষণা কার্যক্রমে পিছিয়ে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কোনো বাজেট বরাদ্দ না থাকায় তাদের গবেষণা কার্যক্রমে নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের জন্য গবেষণা বাজেট থাকলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো বরাদ্দ নেই। ফলে মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহ হারাচ্ছেন। হাতে গোনা কিছু শিক্ষার্থী থিসিসের জন্য এগিয়ে এলেও অর্থের অভাবে মাঝপথেই অনেকেই গবেষণা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন। এতে মানসম্মত থিসিস উপস্থাপন করাও সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেগুলার শিক্ষকদের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক তরুণ প্রজন্মই তামাক কোম্পানির প্রধান লক্ষ্য। এক প্রজন্মের তামাকসেবী যখন মৃত্যু বরণ করে কিংবা ঘাতক ব্যাধির প্রকোপে তামাক সেবন ছেড়ে দিতে বাধ্য হয়, ব্যবসা টিকিয়ে রাখতেই তামাক কোম্পানির জন্য তখন নতুন প্রজন্মের তামাকসেবী তৈরি করা অপরিহার্য হয়ে পড়ে। মোহনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যে শিশু বা কিশোর-কিশোরী আজ ঠোঁটে তামাকপণ্য তুলে নিচ্ছে, কাল সে-ই পরিণত হচ্ছে তামাক কোম্পানির আমৃত্যু ভোক্তায়। বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ প্রাণ হারায়। বিপুল মৃত্যু এবং ব্যাধির উৎসমূল হওয়া সত্ত্বেও নানা ধরনের কূটকৌশল অবলম্বন করে তামাক ব্যবসা চালিয়ে যাচ্ছে কোম্পানিগুলো। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ, কার্যকর কর ও মূল্য পদক্ষেপ গ্রহণ এবং…

Read More