- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মোঃ রবিউল ইসলাম শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সার্বজনীন এই প্রতিপাদ্য নিয়ে ২৮ মে হতে আগামী ৩ জুন পযন্ত নাটোরের নলডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লে´ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুযানুল হালিম। আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা হাসানুজ্জামান,এস এ সিমও ডাঃ মোনোরুল ইসলাম টুটুল প্রমুখ।
মাগুরা প্রতিনিধি:- মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বুধবার বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেল সুপার শেখ মহিউদ্দিন, জিপি মনজুরুল ইসলাম কনক, এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সভায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণও হত্যা মামলার রায় দ্রুত বিচারের…
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে ব্র্যাকের বাসাইল উপজেলার বিলপাড়া শাখার উদ্যোগে ১৫জন কৃষকের মাঝে দুই কেজি করে এ বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসাইল (টাঙ্গাইল-২) অঞ্চল বিলপাড়া শাখার এরিয়া ম্যানেজার (দাবি) মো. ফিরোজ শাহী, শাখা ব্যবস্থাপক (দাবি) সাহিদা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মধুমালা রাজবংশী, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। একইদিনে ব্র্যাকের মহেড়া শাখা অফিস, কাউলজানী শাখা অফিস, বাসাইল শাখা অফিস ও অন্যান্য শাখা অফিসসহ টাঙ্গাইল-২ অঞ্চলের উদ্যোগে প্রায় ৬শ’ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় কলেজের মাল্টিমিডিয়া হল রুমে কর্মশালার আয়োজন করা হয়। রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন যশোরের মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. খ. ম রেজাউল করিম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী কর্মশালায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কলেজের একাদশ-দ্বাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের জীবনে সফল ক্যারিয়ার গঠনের উপায়, অনুপ্রেরণা, এবং মহৎ চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে নানা পরামর্শ প্রদান করা হয়।শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তব জীবনের গুণীজনদের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি পৌর শহরের গোলাপবাগ বাজার গোহাটিতে অবস্থিত। ২৭ মে দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলায় সুইচ গেইটে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের পুরাতন সুইচ গেইটটি ভেঙে বড় সুইজ গেইটের কাজ চলমান। নতুন প্রকল্পে বিকল্প ভারী বেড়িবাঁধ করার কথা থাকলেও হাল্কা ও ঝুকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়ের পুরোপুরি প্রভাব না পড়ার আগেই গতকাল ২৮ এপ্রিল বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ শুরু করে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে ২৮ তারিখ থেকে ভারী বৃষ্টি হওয়ার কথা থাকলেও এরই মধ্যে তজুমদ্দিনের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। সুইজ গেইটের বাসিন্দা মো. সোহেল সাংবাদিকদের বলেন,…
পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “৷ কমিটি রিভিল এন্ড মেম্বারস মিট-আপ ২০২৫ ” শীর্ষক এক বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে ঘোষিত হয় নতুন নেতৃত্বের নাম। অনুষ্ঠানে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন তৎকালীন সভাপতি মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস. কে. সাকিব ভূঁইয়া। একইসঙ্গে তাঁরা আনুষ্ঠানিকভাবে চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করেন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. শামীম কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিএমবি বিভাগের শিক্ষার্থী মো. শাহিদুল ইসলাম…
মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে আজ (২৮) রোজ বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহের র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, ডাঃ জান্নাতুন নেছা চাঁদনী, ডাঃ মাহবুবা আক্তার আঁখি, ডাঃ নিগার সুলতানা তন্নী, ডাঃ দীজেশ রঞ্জন ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন,নার্স ইনচার্জ নূরে ফারজানা রনি,প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব মিয়া,শহীদুল্লাহ্, সিনিয়র নার্স মোছাঃ রেহেনা আক্তার প্রমুখ। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলবে।
জামালপুর প্রতিনিধি জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ফারজানা ইসলামকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। বুধবার (২৮ মে) বিকেল ৪টায় জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই অভিষেক ও সংবর্ধনার আয়োজন করা হয়। কবি মাহবুব বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে কেক কেটে এবং নবনির্বাচিত কমিটির সবাইকে ফুল ও কমিটির পদপত্র দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি ফারজানা ইসলামকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী রবিউল ইসলাম রাসেল ও অনন্যা সাহা। নবনির্বাচিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- কবি মাহবুব বারী, কবি ফাররোখ আহমেদ, কবি…
খাগড়াছড়ি প্রতিনিধি//“আসুন সবাই মিলে গড়ি, মাসিক বান্ধব পৃথিবী” এই প্রত্যয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হলো ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস’। নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সহযোগিতায় আয়োজিত এ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে। বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং মতবিনিময় সভা। নারীর প্রজনন স্বাস্থ্য, মাসিক সচেতনতা এবং সামাজিক কুসংস্কার দূরীকরণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের বিস্তার করাই ছিল এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত…