Author: admin

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। যুক্তি, বাকপটুতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীরা। ২৯ মে (বৃহস্প্রতিবার) ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সাবেক সভাপতি মোসা রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেখ মোহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে গণিত বিভাগের জামিরুল ইসলাম মিয়াজী নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি মহসিন বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও…

Read More

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশেরট্রেইনি রিক্রুট কনস্টেবল কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়।এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি //খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের শালবন, কলাবাগানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ঘুরে দেখেন, মাইকিং এবং স্থানীয়দের সতর্ক করেন। পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সবাইকে অনুরোধ করেন যেন ঝুঁকিপূর্ণ স্থানে কেউ বসবাস না করেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান। এই অভিযানে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। কখনও মুষলধারে, কখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় শহর ও আশপাশের এলাকা কার্যত অচল হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে ঝালকাঠি শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিতে ডুবে গেছে স্কুল-কলেজের মাঠ, সরকারি-বেসরকারি বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। রিকশা ও অটোরিকশা চালকরা জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়েছেন। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। জেলার সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।…

Read More

বাকৃবি প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো ব্রয়লারের দেহে ইনক্লুশন বডি হেপাটাইটিস (আইবিএইচ) রোগ সৃষ্টির জন্য দায়ী ফাউল অ্যাডেনোভাইরাসের দুটি সেরোটাইপ (৮বি এবং ১১) শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম এবং তাঁর গবেষক দল। বাস-ইউএসডিএ’র অর্থায়নে পরিচালিত ওই গবেষণায় অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে কো-পিআই হিসেবে আছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং বাকৃবির স্নাতকোত্তরের একাধিক শিক্ষার্থী। ভাইরাসটি সম্পর্কে ড. আলিমুল ইসলাম বলেন, ইনক্লুশন বডি হেপাটাইটিস (আইবিএইচ) নতুন একটি উদীয়মান রোগ, যা ফাউল অ্যাডেনোভাইরাসের আক্রমণের কারণে হয়। ভাইরাসটির ১১টি সেরোটাইপ রয়েছে এবং পাঁচটি জেনোটাইপ…

Read More

মোঃ নুর আল জান্নাত ইংরেজি ভাষায় দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনী ‘ইংলিশ অলিম্পিয়াড সিজন ৪’-এ ময়মনসিংহ বিভাগ থেকে ‘ট্রেইলব্লেজারস’ ক্যাটাগরিতে সেরা তিনের তালিকায় স্থান করে নিয়েছেন ফজলে রাব্বি। তার এই কৃতিত্ব ময়মনসিংহ বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এ প্রসঙ্গে নাসিরাবাদ কলেজের ইংরেজি শিক্ষক জনাব মো : আনছারুল ইসলাম জানান, ফজলে রাব্বি সবসময়ই নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে চায়। তার এই অর্জন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি অন্য শিক্ষার্থীদের জন্যেও অনুপ্রেরণার উৎস প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারী হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নিজস্ব চিন্তাশক্তি, ভাষাগত দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি বিচারকদের মন জয় করতে সক্ষম হন। ‘ট্রেইলব্লেজারস’ ক্যাটাগরি মূলত নেতৃত্ব, প্রভাব…

Read More

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে কাশিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাশিল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রমজান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, আবুল হাশেম, আবু সাইদ খান কিতাব, মাসুদুর রহমান মাসুদ, কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখার উদ্যোগে শুক্রবার (৩০ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দিন, হাওর ও চড় উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়…

Read More

মির্জাপুরে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার সহধর্মিণী ও দুই সহযোগী গ্রেফতার টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী মাদক ব্যবসায়ী রুবি আক্তার কনাকে(৩৮)গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।এসময় তার আরও দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।বুধবার রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারে তার ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুই সহযোগীরা হলেন পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার মৃত সাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া(৪৮) ও পাশের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান(৩১)। পুলিশ জানায়,গ্রেফতার রুবি আক্তার কনা তার সহযোগীদের নিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দেশসেরা দশজনের মধ্যে ২য় নির্বাচিত হয়েছেন বাতিঘর আদর্শ পাঠাগার এর সদস্য ও পাঠক “ফাওজিয়াহ হক জিনাত”। আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও অধ্যাপক আহমেদ মোস্তফা কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক এবং কবি ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। অনুষ্ঠানে বেসরকারি পাঠাগারসমূহের প্রতিনিধি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশের ৩৯ টি পাঠাগারের চারশতাধিক প্রতিযোগী এ…

Read More