- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত এই সরকারি কর্মচারী নিয়মিত টিকাদান কেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকে অনুপস্থিত থাকেন। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্তব্য এড়িয়ে চললেও নিয়মিত বেতন উত্তোলন করে যাচ্ছেন। সর্বশেষ গত ২৮ মে সরেজমিনে নলুয়া গ্রামের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিশুদের দুই দিনব্যাপী টিকাদান কার্যক্রমে একাই দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারী বিলকিস খাতুন। অথচ সেখানে নুরুরও দায়িত্ব পালনের কথা ছিল। স্থানীয় প্রায় ৩০ জন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউই নুরুকে চেনেন না…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ফুলছড়ি’র কালিরবাজারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলছড়ির মতো দুর্দশা গ্রস্ত, শিক্ষাব্যবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, হাসপাতাল খারাপ এমন উপজেলা সারাদেশে একটিও দেখতে পাই নাই। এর চেয়ে কষ্টের কথা আর থাকতে পারে না। সারাদেশের মধ্যে ফুলছড়ি উপজেলা বেশি বৈষম্য শিকার হয়েছে। আগামীর বাংলাদেশে এই ফুলছড়িতে যারা বৈষম্য করবে না, তাদেরকে আপনারা নেতা নির্বাচিত করবেন। তিনি বলেন, যে নদীতে ফুলছড়ি উপজেলার অনেক মানুষের সহায় সম্বল ও ভিটেবাড়ি ভেসে যায়, সেই নদী ভাঙ্গন রোধে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ আসলেও কোন কাজ হয়নি, শুধু লুটপাট হয়েছে। নেতারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। সেই নেতাদের ফুলছড়ির…
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ তথ্য জানান সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মোঃ নওশের আলী। গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের বাসিন্দা মুঞ্জুল ওরফে মিয়ার ছেলে। অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে…
ইডেন কলেজ প্রতিনিধি, মোকার্রেমা খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে “সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ইডেন মহিলা কলেজ, ঢাকা” নামে একটি বিবৃতি শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শিবির কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। তবে উক্ত বিবৃতি ঘিরে ইডেন কলেজে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও বিভ্রান্তি। কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এই বিবৃতির বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। কেউই এতে অংশগ্রহণ করেননি বা সম্মতি দেননি। শিক্ষার্থীদের দাবি, বিবৃতি দেওয়ার আগে কিংবা পরে কোনো আলোচনা সভা, মতামত গ্রহণ বা প্রতিনিধিত্বের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পোস্টটা কারা দিয়েছে,…
অনিয়মের অভিযোগে বদলগাছী মডেল প্রেসক্লাব থেকে দৈনিক প্রতিদিন নওগাঁর স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল কে বহিষ্কার করা হয়েছে। নওগাঁর বদলগাছীতে দৈনিক দেশ প্রতিদিন নওগাঁ জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাদেকুল ইসলাম (উজ্জ্বল) এর বিরুদ্ধে ৯ এপ্রিল /২৫ ইং তারিখে কাষ্টডোব গ্রামের দুলাল হোসেন বাদী হয়ে আর্থিক লেনদেন বিষয়ে বদলগাছী মডেল প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ব্যাপারে তদন্ত করতে সঠিক ঘটনা তুলে নিয়ে আসার জন্য গত ১৪ ই এপ্রিল/ ২৫ ইং তারিখ বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন একটি জরুরি সভার আহ্বান করেন। উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিতি ও সকলের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা…
নির্মাণাধীন বেড়িবাঁধের মাঝেই ঘূর্ণিঝড় ‘শক্তির’ আঘাত, আতঙ্কে মনপুরার উপকূলবাসী মনপুরা প্রতিনিধি ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় যখন এখনো বেড়িবাঁধের নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি, ঠিক তখনই বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। ফলে বেড়িবাঁধবিহীন ও অরক্ষিত এলাকাগুলোর মানুষজন তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। মনপুরা উপজেলার বিভিন্ন পয়েন্টে নতুন করে নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ এখনো চলমান। তবে অনেক স্থানে কাজ মাঝপথে থেমে আছে বা ধীরগতিতে চলছে, যেটা এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে। স্থানীয় উপকূলের বাসিন্দারা জানান, “ঘূর্ণিঝড় আসছে শুনেই আমরা আতঙ্কে আছি। যেসব জায়গায় বাঁধ নেই, সেখানকার মানুষ এখন থেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে।” মনপুরা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জএলাকা…
জামালপুর প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর পৌর শহরের অন্তর্গত ১১ নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে বগাবাইদ বোর্ডঘর বাজার এলাকায় আলোচনাসভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। ১১ নং ওয়ার্ড বিএনপির উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল এর সঞ্চালনায় ও সভাপতি হাবিবুর রহমান সাইফুল মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি লিয়াজত আলী, জেলা…
টঙ্গীতে ককটেল বি*স্ফো*র*ণে*র অপরাধে বৈষম্য বিরোধী নেতা আটক গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফ্যাক্টরীতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি ক্রুড বোমা ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) টঙ্গী থেকে যৌথ বাহিনীর চৌকস অফিসারদের নিরলস প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ২৩ মে মহানগরীর টঙ্গী থানা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ বিষয়ক সমস্যা নিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। এসংবাদ জানার পর জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে তাৎক্ষণিক যৌথ বাহিনী ছদ্মবেশে…
জয়পুরহাট জেলা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৯ মে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি সমাবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে দিকনির্দেশনামূলক…
বিশেষ প্রতিনিধি: মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দক্ষিন উপকূলীয় জেলা পিরোজপুরেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বলেশ^র-কচা নদীর টগড়া ফেরীঘাট, নদ-নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিরোজপুর সদর এবং তার পাশ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতেও বলা হয়েছে। এদিকে হালকা দমকা বাতাস, উত্তরাঞ্চলের বন্যার পানি ভাটি অঞ্চলে ধেয়ে আসা এবং সর্বোপরি জোঁয়ার…